Tahawwur Rana: ফিরতেই হবে ভারতে, ২৬/১১ মুম্বই হামলার চক্রী তাহাউর রানার আবেদন খারিজ মার্কিন সুপ্রিম কোর্টে

Tahawwur Rana: ভারতে প্রত্যর্পণের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার অন্যতম চক্রী তাহাউর রানা। সোমবার রানার সেই আবেদন খারিজ করে দিল আমেরিকার সুপ্রিম কোর্ট। গত ৪ এপ্রিল দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জন রবার্টসের বেঞ্চে আবেদন করেন রানা। বছর ৬৪-র রানা অসুস্থতার অজুহাত দেখিয়ে প্রত্যর্পণের নির্দেশে স্থগিতাদেশ চেয়েছিলেন।

পাকিস্তানের বংশোদ্ভূত রানা কানাডার নাগরিক। বর্তমানে লস অ্যাঞ্জলসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে তিনি বন্দি। এর আগে মার্কিন সুপ্রিম কোর্টের অ্যাসোসিয়েট বিচারপতি এলেনা কাজানের কাছে জরুরি কারণ দর্শিয়ে আবেদনপত্র জমা দিয়েছিলেন রানা। যদিও গত মাসে সেই আবেদনপত্র খারিজ করে দেন বিচারপতি। আবেদনপত্রে রানার আশঙ্কা ছিল, পাকিস্তানি বংশোদ্ভূত এবং মুসলিম হওয়ায় ভারতীয় কর্তৃপক্ষ তাঁর উপর অত্যাচার চালাবে।

tahawwur

গত ২৫ জানুয়ারি ২৬/১১ হামলার অন্যতম চক্রী রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছিল আমেরিকার সুপ্রিম কোর্ট। সেই নির্দেশই বহাল রাখল সেদেশের শীর্ষ আদালত। ফেব্রুয়ারির শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাহাউর রানার ভারতে প্রত্যর্পণ করার কথা ঘোষণা করে দেন। রানাকে বিচারব্যবস্থার সম্মুখীন হতে হবে বলে জানান ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর একটি যৌথ প্রেস কনফারেন্সে সেকথা জানিয়েছিলেন ট্রাম্প।

পাকিস্তানি-আমেরিকান জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সহযোগী এই তাহাউর। হেডলি ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার প্রধান ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন। পাক বংশোদ্ভূত ব্যবসায়ী, চিকিৎসক এবং অভিবাসন উদ্যোক্তা রানা লস্কর-ই-তৈবা (LeT) এবং পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI) এর সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে।

Take a Poll

জঙ্গি হামলাগুলির নেপথ্যে রানার ভূমিকা নিয়ে বছরের পর বছর ধরে বিরক্ত ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলায় মোট ১৬৬ জন মানুষ নিহত হন। যার মধ্যে ছয়জন আমেরিকার নাগরিক ছিলেন। ১০ জন পাকিস্তানি জঙ্গি মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে হামলা চালায়। সেই জঙ্গি হামলাকাণ্ডে এবার রানার ভারতে প্রত্যর্পণ হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+