কোভ্যাক্সিনে হু মান্যতা দিতেই আমেরিকা ঘোষণা করল তাদের বিধি, ভারতীয়দের মার্কিন সফর ঘিরে বড় বার্তা
প্রায় ভারতের কাছে দিওয়ালি গিফ্ট হিসাবেই এসেছে কোভ্যাক্সিন নিয়ে হু-এর মান্যতা। গতকালই হু জানিয়েছে যে ভারতে নির্মিত কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিচ্ছে তারা। ফলে যেকোনও ভারতীয় এই ভ্যাকসিন নিয়ে বিদেশের সফরে যেতে পারেন। এরপরদিনই আমেরিকার তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, সেদেশে ৮ নভেম্বরের পর থেকে কোভ্যাক্সিন গ্রাহকরা প্রবেশ করতে পারেন।

এর আগে, কেবলমাত্র ভারতে নির্মিত কোভিশিল্ড নিয়ে কেউ ভ্যাকসিনেটেড হলে তিনি বিদেশ যাত্রার ক্ষেত্রে বিপাকে পড়তেন। হু মান্যতা দেওয়ার আগে পর্যন্ত বিশ্বের বহু দেশে কোভ্যাক্সিন মান্যতা পায়নি। আবার যে কয়েকটি দেশ মান্যতা দিয়েছিল সেখানে পৌঁছতে বহু কাঠখড় পোড়াতে হচ্ছে ভারতীয়দের। কারণ মরিশাস, ফিলিপিন্স, গ্রিসের মতো দেশ কোভ্যাক্সিনে মান্যতা দিলেও সেদেশের সঙ্গে ভারতের এয়ার বাবল প্যাক্ট নেই। ফলে সমস্যা অব্যাহত থেক গিয়েছিল। এই এয়ার বাবাল প্যাক্ট না থাকার জেরে করোনা পরিস্থিতিতে এই দেশগুলিতে যেতে সরাসরি বিমান পরিষেবা মিলছে না। এদিকে, ৭২ ঘণ্টা আগের আরটি পিসির রিপোর্টও সেক্ষেত্রে ওই দেশগুলিতে নিয়ে গিয়ে পৌঁছতে গিয়ে সময়সীমা পেরিয়ে যাচ্ছিল। ফলে ভ্যাকসিনের রিপোর্ট নিয়ে সেদেশে প্রবেশ করলেও কোভ্যাক্সিন গ্রাহকরা তার মান্যতা পাচ্ছিলেন না। এদিকে আমেরিকা জানিয়ে দিল ৮ নভেম্বর থেকে কোনও ভারতীয় যাঁর কোভ্যাক্সিন রয়েছে তিনি যদি আমেরিকায় প্রবেশ করেন, তাহলে ভ্যাকসিনের সার্টিফিকেটে কোনও সমস্যা হবে না।
হু-এর তরফে এর আগে জানানো হয়েছে, টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপের তরফে জানানো হয়েছে, জরুরিকালীন ভিত্তিতে কোভ্যাক্সিনকে মান্যতা দেওয়া যেতে পারে। এর আগে কোভ্যাক্সিন নির্মাতা ভারত বায়োটেকের কাছ থেকে এই ভ্যাকসিন সম্পর্কে যাবতীয় তথ্য চেয়েছিল হু। সেই তথ্য সামনে আসতেই তা নিয়ে বিবেচনা করে বিশ্বস্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ। এরপরই আসে ভারত বায়োটেকের জন্য কাঙ্খিত সাফল্য। এর আগে, কোভ্যাক্সিন কর্তৃপক্ষ ভারত বায়োটেক জানিয়েছিল যে , ভ্যাকসিন উপসর্গযুক্তদের দেহে ৭৭.৮ শতাংশ কার্যকরী হয়েছে এই ভ্যাকসিন। এদিকে, সংস্থা জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫.২ শতাংশ প্রোটেকশন এই ভ্যাকসিন দিতে পারবে। জুন মাসে সংস্থা জানিয়েছে কোভ্যাক্সিন তার তৃতীয় ট্রায়াল শেষ করেছে। এরপরই আসে বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে মান্যতা। এদিকে, কোভ্যাক্সিনকে হু মান্যতা দিতেই হু এর তরফে দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল হেড ডক্টর পুনম সিং ভারতকে কোভ্যাক্সিনের এই মান্যতার জন্য অভিনন্দন জানিয়েছেন। এর আগে, জি ২০ সামিটে গত সপ্তাহে নরেন্দ্র মোদী ইওরোপে পা রাখেন। সেই সফরে তাঁর সঙ্গে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান গ্যাবরিয়েসাসের দেখা হয়। তারপরই হু এর তরফে এই বার্তা আসায়, মোদীর ইতালি সফরকে অনেকেই গুরুত্বের নজরে দেখছেন।












Click it and Unblock the Notifications