Russia Ukraine War: ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাষ্ট্রসংঘে গৃহীত আমেরিকার প্রস্তাব, রাশিয়ার বিরুদ্ধে নেই একটি শব্দও
Russia Ukraine War: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘ তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধ নিয়ে রাষ্ট্রসংঘে (United Nations) প্রস্তাব আনল মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে (Security Council) গৃহীত হল সেই প্রস্তাব। তবে আমেরিকার প্রস্তাবে কোথাও উল্লেখই করা হল না রাশিয়ার আগ্রাসনের কথা। উল্টে ইউরোপীয় প্রস্তাবের বিরোধিতা করল মার্কিন যুক্তরাষ্ট্র।
আমেরিকার আনা প্রস্তাবের পক্ষে ১০টি ভোট পড়ে। পাঁচটি ভোট বিপক্ষে পড়ে। প্রস্তাবের বিরোধিতা করে ফ্রান্স ও ব্রিটেন। রাশিয়ার (Russia) সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে উদ্যোগী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

ইউক্রেনের প্রতি তাদের অবস্থানও সুদৃঢ় করেছে আমেরিকা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে (Zelensky) বিনা নির্বাচনের স্বৈরাচারী বলে তোপ দেগেছেন ট্রাম্প। আর এবার যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে এক শব্দও লেখা হল না।
কী লেখা হয়েছে প্রস্তাবে? সোমবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পেশ করা মার্কিন প্রস্তাবে বলা হয়েছে ইউক্রেন থেকে অবিলম্বে রাশিয়ার সেনা প্রত্যাহারের কথা। রাশিয়ার বিরুদ্ধে কোনও সমালোচনা করা হয়নি খসড়া প্রস্তাবে। যদিও ভোটাভুটি থেকে বিরত থেকেছে ভারত। যুদ্ধ নিয়ে বরাবরই নিরপেক্ষ অবস্থান নিয়েছে ভারত। আর এবার রাষ্ট্রসংঘেও ভোটাভুটি থেকে বিরত থাকল ভারত।
ইউরোপীয়ান প্রস্তাবে ৬৫ সদস্য দেশ পকষে ভোট দেয় ও ১৮টি দেশ বিপক্ষে ভোট দেয়। নিরাপত্তা পরিষদের আরও ৬৫টি সদস্য দেশ ভোটাভুটি থেকে বিরত থাকে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ইউরোপীয়ান প্রস্তাবে বিপক্ষে ভোট দেয় আমেরিকা। নিরাপত্তা পরিষদের সদস্য ১৯৩টি দেশ। তাদের মতামতই সার্বিকভাবে বিশ্বের মতামত হিসেবে গণ্য করা হয়।
যুদ্ধ নিয়ে এর আগে আনা প্রস্তাবে ১৪০টি দেশ রাশিয়ার হামলার নিন্দা করেছিল। ইউক্রেনের জায়গা দখলমুক্ত করার দাবিও জানানো হয়। সোমবার নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব খসড়া প্রস্তাবে সমর্থন জানায় আমেরিকা ও রাশিয়া। নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব পাস হলেও ভোট দেওয়া থেকে বিরত ছিল ব্রিটেন ও ফ্রান্স। ইউরোপীয় কূটনীতিকদের দাবি, যুদ্ধের জন্য রাশিয়াকেই অভিযুক্ত করা উচিত।












Click it and Unblock the Notifications