সিরিয়া প্রশ্নে মানবাধিকার পরিষদে জায়গা পেল না ভ্লাদিমির পুতিনের রাশিয়া

রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভোটাভুটিতে রাশিয়াকে স্বৈরাচারী আসাদকে সমর্থন জানানোর প্রতিবাদে প্রত্যাখ্যান করা হল

রাষ্ট্রসংঘ, ৩০ অক্টোবর : ভ্লাদিমির পুতিনের কাছে এ এক বড় ধাক্কা। গত শুক্রবার (অক্টোবর ২৮) রাষ্ট্রসংঘের সাধারণ সভার ১৯৩টি সদস্য দেশ মানবাধিকার পরিষদের ১৪টি নতুন সদস্য নির্বাচিত করার সময়ে প্রত্যাখ্যান করল রাশিয়াকে, সিরিয়া যুদ্ধে সে-দেশের স্বৈরাচারী শাসক বাশার আল-আসাদকে সমর্থন জানানোর জন্য।

হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়ার কাছে হারল রাশিয়া

এই ভোটাভুটিতে রাশিয়া ১১২টি ভোট পেলেও সাতাশিটি মানবাধিকার সংস্থা ৪৭ সদস্য বিশিষ্ট পরিষদে রাশিয়ার অন্তর্ভুক্তির প্রতিবাদ করে বলে জানায় নিউ ইয়র্কের হিউম্যান রাইটস ওয়াচ গোষ্ঠী। রাশিয়াকে এই পর্ব হার মানতে হয় হাঙ্গেরি (১৪৪টি ভোট) এবং ক্রোয়েশিয়ার (১১৪ টি ভোট) কাছে।

সিরিয়া প্রশ্নে মানবাধিকার পরিষদে জায়গা পেল না পুতিনের রাশিয়া

রাষ্ট্রসংঘে রাশিয়ার দূত ভিতালি চার্কিন অবশ্য জানান যে হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়ার মতো ছোট দেশ আন্তর্জাতিক কূটনীতিতে রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না যার ফলে রাশিয়ার মতো আন্তর্জাতিক রাজনীতির প্যাঁচপয়জারও তাদের কম পোহাতে হয়।

"আর তার সুবিধাটাই ওরা পেয়েছে," চার্কিন বলেন।

তিনি রাশিয়ার এই প্রত্যাখ্যান বিশেষ বিচলিত না হয়ে জানান রাশিয়া মানবাধিকার গোষ্ঠীর সদস্য ছিল বেশ কিছুকাল এবং তাঁদের আশা রাশিয়া শীঘ্রই তাঁর আগের জায়গাতেই ফিরবে।

হিউম্যান রাইটস ওয়াচের উচ্চপদস্থ আধিকারিক অক্ষয় কুমার বলেন যে রাষ্ট্রসংঘের ভোটাভুটিতে সিরিয়ার আলেপ্পো শহরের নরনিধন যজ্ঞ বড় প্রভাব ফেলেছে এবং তার খেসারত দিতে হয়েছে পুতিনের রাশিয়াকে।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধোপরাধের তদন্তের দাবি তুলেছে পশ্চিম

সম্প্রতি সিরিয়ার উপরে হওয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পরে ক্রমেই খারাপ হতে থাকে পরিস্থিতি। রাশিয়ার মদতপুষ্ট সিরীয় সেনা আলেপ্পোতে আসাদ-বিরোধী শক্তির উপর চড়াও হয়, চলতে থাকে তুমুল বোমাবর্ষণ এবং সাধারণ মানুষের মৃত্যুলীলা।

সিরিয়ার এই রক্তক্ষয়ী যুদ্ধে রেহাই পায় না শিশুরাও। পশ্চিমি দুনিয়া এই নিরন্তর হত্যালীলার প্রতিক্রিয়ায় নিষেধাজ্ঞার হুমকি দেয়। মার্কিন বিদেশসচিব জন কেরি আসাদ এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধোপরাধের তদন্তের দাবিও তোলেন।

হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়া ছাড়াও মানবাধিকার পরিষদে এবার আর যে যে দেশ নির্বাচিত হয়েছে তারা হল ইরাক, সৌদি আরব, মিশর, চিন, ব্রাজিল, রোয়ান্ডা, কিউবা, দক্ষিণ আফ্রিকা, জাপান, তিউনিশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+