ইন্দোনেশিয়া থেকে গ্রেফতার আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন
বালি, ২৬ অক্টোবর : ইন্টারপোলের হাতে ধরা পড়ল আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন। প্রায় দুই দশক ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ানোর পরে অবশেষে গ্রেফতার ছোটা রাজন। [মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনাপঞ্জী]
ভারতে বিশেষ করে মুম্বইয়ে একাধিক খুন, বেইআইনি অস্ত্র রাখা ও সরবরাহ ও নানা ধরনের অপরাধের মূল পান্ডা রাজনকে ইন্দোনেশিয়া থেকে রবিবার গ্রেফতার করা হয়েছে। [উচ্চ শিক্ষিত ইয়াকুব মেমনের অপরাধী হয়ে ওঠার কাহিনি]

অস্ট্রেলিয়ার সিডনি থেকে বিমানে ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছলে সেখানে রাজনকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে সংবাদসংস্থা এএফপি সূত্রে। ['ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য]
বছর ৫৫-র ছোটা রাজন ১৯৯৫ সাল থেকে এদেশের পলাতক আসামীদের তালিকায় একেবারে প্রথমের সারিতে রয়েছে। বালি পুলিশের তরফে জানানো হয়েছে, ক্য়ানবেরার পুলিশের তরফে রাজনের সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল। [করাচিতেই বহালে দাউদ, জেনে নিন ঠিকানাও]
ইন্দোনেশিয়ার পুলিশ আরও জানিয়েছে, রেড নোটিশ থাকা সেই ব্যক্তিকে রবিবার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। এই ব্যক্তি ভারতে প্রায় ১৫-২০টি খুনের ঘটনায় জড়িত এমনটাই খবর ছিল পুলিশের কাছে। [২৬/১১ মুম্বই হামলায় জঙ্গি প্রশিক্ষণ হয়েছিল কোথায়]
আপাতত ইন্দোনেশিয়ার পুলিশ ইন্টারপোল ও ভারতীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ চেষ্টা করছে। অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র'-এর তরফেও ইন্দোনেশিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। [মুম্বইয়ের কোন কোন জায়গা কেঁপে উঠেছিল ১৯৯৩ সালের বিস্ফোরণে]
অন্যদিকে অস্ট্রেলীয় পুলিশের তরফে জানা গিয়েছে, ছোটা রাজন অন্য নামে কিছুদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছিল। আপাতত এর বেশি কিছু জানা যায়নি। [ঠিক কীভাবে ২৬/১১ মুম্বই হামলা চালায় পাক জঙ্গিরা]
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications