বিয়েতে আসতে না পারায় অতিথিদের ২০ হাজার টাকার বিল পাঠালেন এই নব দম্পতি
বিয়েতে আসতে না পারায় অতিথিদের ২০ হাজার টাকার বিল পাঠালেন এই নব দম্পতি
বিয়ের বাড়ির লোভনীয় আমন্ত্রণ অনেকেই মিস করেন না। তবে কোনও জরুরি কাজ পড়ে গেলে বা অন্য কোনও কারণে অতিথিরা বিয়ের বাড়িতে উপস্থিত নাও থাকতে পারেন। কিন্তু এটা কি কখনও শুনেছেন যে বিয়ের বাড়িতে না আসার জন্য অতিথিদেরকে জরিমানা করা হয়েছে? আমরা জানি বিষয়টি একেবারে নতুনত্ব হলেও এই ঘটনাই ঘটেছে বাস্তবে। শিকাগোর এক দম্পতি এই কাণ্ডটি ঘটিয়েছেন।

২০ হাজার টাকা জরিমানা
ওই দম্পতি সিদ্ধান্ত নেন যে সব অতিথি তাঁদের না বলে বিয়েতে আসেননি তাঁদেরকে ২৪০ ডলার অর্থাৎ ২০ হাজার টাকার জরিমানার রসিদ পাঠানো হয়েছে। এমনকী ওই অতিথিদের জরিমানার অর্থ দেওয়ার জন্য একমাসের সময় দেওয়া হয়। সেই রসিদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রসিদের প্রেরক সেই দম্পতির নাম ডগ সিমন্স ও ডেড্রা ম্যাকগি। তারা দুজনেই শিকাগোর বাসিন্দা। বিয়েতে যে সব অতিথি আসতে পারেননি তাঁদেরকে এই বিল পাঠানো হয়েছে। এই দম্পতির বিয়ের অনুষ্ঠান হয় জ্যামাইকার রয়্যালটন নেগরিল রিসর্ট ও স্পাতে এবং সেখানে অনেক অতিথিকে আমন্ত্রণ করা হয়েছিল। এর মধ্যে দুইজন অতিথি না আসায় তাদের জরিমানা করা হয়।

বিল পাঠানো হয় দু’জন অতিথিদের কাছে
অতিথিদের কাছে জরিমানার একটি বিল পাঠানো হয়। তাতে লেখা ছিল, 'নো কল, নো শো'। অর্থাৎ তারা যে বিয়েতে আসবেন না, সেটি তারা ফোন করে জানাবার প্রয়োজনও বোধ করেননি। অতিথিদের কাছে ইমেল মারফৎ এই বিল যায়। ওই বিলের মধ্যে লেখা ছিল, 'এটি আপনার কাছে পাঠানোর কারণ, অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত আসবেন বলে কথা দিয়েছিলেন। আপনার জন্য যে অগ্রিম আসন বুকিং নেওয়া হয়েছিল, শুধু সেই আসনের খরচ হিসেবে এই বিল পাঠানো হয়েছে। কারণ, আপনি যে আসবেন না, সে ব্যাপারে আমাদের আগে থেকে জানাননি। আপনি পেপল বা জিলার মাধ্যমে টাকা পাঠাতে পারেন। আপনি দয়া করে কীভাবে টাকা পাঠাবেন জানিয়ে দেবেন। ধন্যবা।'

নৈতিকতা বোধ জাগানো
ওই দম্পতির ডেস্টিনেশন ওয়েডিং করা স্বপ্ন ছিল। দম্পতি জানিয়েছেন যে অতিথিরা আসবেন বলেও আসেননি, এতে তাঁরা আহত হয়েছেন। নিউ ইয়র্ক টাইমসে সিমন্স বলেন, 'আমরা চারবার জিজ্ঞাসা করেছি সবাইকে, আপনি কি সত্যিই আসতে পারবেন? তারা বলেছেন, 'হ্যাঁ, পারব। এরপরেও তারা আসেননি। কিন্তু এটা যেহেতু জ্যামাইকাতে ডেস্টিনেশন ওয়েডিং ছিল, আমাদের অবশ্যই আগে থেকে টাকা দিতে হয়েছিল আয়োজকদের'। তিনি এও জানান যে অতিথিরা যদি বলতেন যে তাঁরা আসতে পারবেন না সিমন্স বুঝতে পারতেন, কিন্তু তাঁরা কিছুই জানাননি। তিনি বলেন, এটা আসলেই খুব সামান্য ব্যাপার। কিন্তু তিনি এমন কোনো তুচ্ছ ব্যক্তি নন, নিমন্ত্রণ না রক্ষা করায় সত্যিই কাউকে জরিমানা করে বসবেন! সদ্য বিবাহিত এই দম্পতি জানালেন, তাঁদের আসল উদ্দেশ্য ছিল এই বিল পাঠানোর মাধ্যমে মানুষের মধ্যে নৈতিকতা বোধ জাগিয়ে তোলা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
তবে এই বিল ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল হয়ে গিয়েছে। ফেসবুকে ৬ হাজারের বেশি জন এটি শেয়ার করেছেন।। নেটিজেনদের পক্ষ থেকে এই দম্পতি বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications