Ukraine Russia War: সরাসরি রাশিয়ার অর্থনীতিতে আঘাত! তেল-গ্যাস-এনার্জি আমদানিতে নিষেধাজ্ঞা বাইডেনের
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে! যুদ্ধ বিরোতির কথা ঘোষণা করা হলেও সে দেশের বিভিন্ন জায়গা টার্গেট করে হামলা চালাচ্ছে রাশিয়ান ফোর্স। মনে করা হচ্ছে আগামিদিনে ইউক্রেনের উপর হামলার গতি আরও বাড়াবে রাশিয়া। আর এর মধ্যেই রা
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে! যুদ্ধ বিরোতির কথা ঘোষণা করা হলেও সে দেশের বিভিন্ন জায়গা টার্গেট করে হামলা চালাচ্ছে রাশিয়ান ফোর্স। মনে করা হচ্ছে আগামিদিনে ইউক্রেনের উপর হামলার গতি আরও বাড়াবে রাশিয়া। আর এর মধ্যেই রাশিয়ার উপর লাগাতার নিষেধাজ্ঞা দিয়ে চলেছে একাধিক দেশ।

ইতিমধ্যে মস্কোর বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকাও। আজ মঙ্গলবার আরও একবার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কার্যত এবার সরাসরি রাশিয়ার অর্থনীতি ভেঙে দেওয়ার ছক কষে আঘাত আমেরিকার।
বাইডেনের ঘোষণা অনুযায়ী রাশিয়ার গ্যাস, তেল এবং এনার্জিতে নিষেধাজ্ঞা। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী রাশিয়ার তেল-গ্যাস ও জ্বালানির সব ধরনের আমদানি নিষিদ্ধ। এতে রাশিয়ার অর্থনীতিতে বড়সড় ধাক্কা লাগবে বলেই মনে করছে অর্থনীতির বিশেষজ্ঞরা। ইতিমধ্যে ইউরোপের সর্ববৃহৎ তেলের সংস্থা শেল এবং বিপি-এই দুই সংস্থাই রাশিয়া থেকে গ্যাস এবং তেল কেনা বন্ধ করার ঘোষণা করে।
আর এরপর থেকেই জল্পনা তৈরি হয় যে এবার রাশিয়ার অর্থনীতিতে ধাক্কা লাগাতে তেল-গ্যাস নিয়ে বড়সড় পদক্ষেপ নেওয়া হতে পারে। আর এরপরেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Today, I’m announcing that the United States is targeting a main artery of Russia’s economy.
— President Biden (@POTUS) March 8, 2022
We are banning all imports of Russian oil and gas.
আজ মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন বাইডেন। তিনি বলেন, রাশিয়ার তেল-গ্যাসের মতো জ্বালানি এবং এনার্জিতে নিষিদ্ধ করা হচ্ছে। আর এহেন ঘোষণা অনুযায়ী মার্কিন বন্দরে রাশিয়ান তেল আর গ্রহণযোগ্য হবে না এবং আমেরিকান জনগণ পুতিনকে আরেকটি শক্তিশালী ধাক্কা দেবে।"
বাইডেন জানিয়েছেন যে, এর সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট এদিন বলেন, আমরা ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ আর্থিক নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এই সিদ্ধান্ত রাশিয়ার অর্থনীতিকে ভয়ঙ্কর ভাবে আঘাত করবে বলেও দাবি জো বাইডেনের।
বলে রাখা প্রয়োজন, ২৪ ফেব্রুয়ারী ইউক্রেন আক্রমণ করে রাশিয়া আর তারপর থেকে বিশ্বজুড়ে অর্থনৈতিক, পরিকাঠামো, বানিজ্য সহ একাধিক বিষয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া৷ ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যে রাশিয়া এখন বিশ্বের সবচেয়ে নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ হয়ে উঠেছে।
পর্যবেক্ষকরা মনে করছেন, আগামিদিনে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা জারি করা হবে। যা কিনা পুতিনের দেশকে একেবারে কোনঠাসা করে দেবে। যদিও এক অংশের মতে, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আদৌতে মস্কোকে আরও চ্যালেঞ্জ নিতে বাধ্য করছে।












Click it and Unblock the Notifications