রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের একাদশ দিন, পালিয়ে আসা শরণার্থীর সংখ্যা ঠিক কত দাঁড়াল?

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ এখনও অব্যাহত! সংঘাতের আজ ১১ তম দিন। বর্তমানে ভয়াবহ পরিস্থিতি ইউক্রেনে। যতদূর চোখ যায় ততদূর দেখা যাচ্ছে শুধু রক্ত, বোমা, আগুন আর লাশ ছাড়া আর কিছু না। রাশিয়ার অত্যাচারে ইউক্রেন থেকে পালিয়ে আসা শরণার্থীর সংখ্যা দাঁড়াল ১.৫ মিলিয়ন (১৫ লক্ষ)। তা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কী জানিয়েছেন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কী জানিয়েছেন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কিন্তু ইউক্রেনে দুটি শহর মারিউপুল ও ভোলনোভাখা শহরে যুদ্ধের বিরতি ঘোষণা করেছিলেন। ইউক্রেন বাসিন্দারা কিন্তু বিশেষত তাদের প্রতিবেশী দেশ পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়াতে পালিয়ে চলে আসছে। সোমবার কিন্তু আবারও মুখোমুখি হবে রাশিয়া ও ইউক্রেন। বৈঠকে কি আদৌও সামাধান হবে এই যুদ্ধের? আর তারই দিকে সকলে।

ভ্লাদিমির জেলেনস্কির মত কী

ভ্লাদিমির জেলেনস্কির মত কী

শনিবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, তিনি এলাকাবাসীকে রুশ সেনাদের ওপর আক্রমণ ও লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানান, আমাদের শহর থেকে রুশ বাহিনীকে তাড়াতে হবে। ইউক্রেনবাসীকে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন।

 সমস্ত কারণ ভিত্তিহীন- জেলেনস্কি

সমস্ত কারণ ভিত্তিহীন- জেলেনস্কি

যদিও রাশিয়ার টার্গেটে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তাঁকে প্রাণে মারার অনেক বার ছক করলেও কিন্তু রাশিয়ার সেই পরিকল্পনা পূর্ণ হয়নি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট আগেই জানিয়েছিলেন, তিনি নিরপেক্ষ ইউক্রেন চান। সংঘাতটি শুরু হয়েছে ২৪ ফেব্রুয়ারি। পুতিনের সমস্ত কারণকে ভিত্তিহীন বলে জানান জেলেনস্কি।

পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা কী বললেন

পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা কী বললেন

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাতের পর জানান, রাশিয়ার যুদ্ধের মোকাবিলার জন্য নতুন অস্ত্র পাঠাবার জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ন্যাটোর সদস্য দেশগুলিকে। তবে পাশাপাশি তিনি আরও জানিয়েছে, তিনি আরও বেশি সহায়তা চান। রাষ্ট্রপতি জো বাইডেন এই সঙ্কটের সময় জরুরি তহবিল ১০ বিলিয়ন টাকা চেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়েছে, যুদ্ধবিধস্ত ইউক্রেনকে আরও বেশি অস্ত্র দেওয়া হবে। সেই সঙ্গে বাড়ানো হবে নিষেধাজ্ঞাও।

মুখপাত্রের অভিমত কী

মুখপাত্রের অভিমত কী

শনিবার হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানান, ওয়াশিংটন পোল্যান্ডের সঙ্গে কাজ করছে। ইউক্রেনে সোভিয়েত যুগের বিমান পাঠাবে যুক্তরাষ্ট্র, পোল্যান্ড। পোল্যান্ডের সঙ্গে আলোচনা করা হচ্ছে জেট ফাইটার বিমানের পরিবর্তে সোভিয়েত যুগের বিমান পাঠানো নিয়ে।

কী কী বিষয়ের ওপর নিষেধাজ্ঞা জানাচ্ছেন জেলেনস্কি

কী কী বিষয়ের ওপর নিষেধাজ্ঞা জানাচ্ছেন জেলেনস্কি

শনিবার রাতে জেলেনস্কি ভিডিও কলের মাধ্যমে মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে কথা বলেন। তিনি ইউরোপের প্রতিবেশী দেশগুলি থেকে আরও বিমানের সহায়তা চেয়েছেন। রাশিয়ান তেলের উপর নিষেধাজ্ঞা, নো-ফ্লাই জোন, রাশিয়ায় ভিসা ইনক, মাস্টারকার্ড ইনক ওপর নিষেধাজ্ঞা জানিয়েছেন।

সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় আধ ঘণ্টা শনিবার সন্ধ্যায় বাইডেন কথা বলেন জেলেনস্কি সঙ্গে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও আর্থিক সহায়তার বিষয়ে কথা বলেছেন।

 ইসরায়েলের প্রধানমন্ত্রী কী বললেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী কী বললেন

ইউক্রেনের সংঘাত নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন।

 বরিস জনসনের মত কী

বরিস জনসনের মত কী

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কিন্তু ইউক্রেন ইসুয় নিয়ে আগামী সপ্তাহে লন্ডনে কানাডা, নেদারল্যান্ড ও মধ্য ইউরোপের নেতা মন্ত্রীদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছেন। কিন্তু তাঁর আগে একটি ছয় দফা পরিকল্পনা ঘোষণা করেছেন।

কী করতে বাধ্য হল ইউক্রেন বাহিনী

কী করতে বাধ্য হল ইউক্রেন বাহিনী

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স থেকে জানা গিয়েছে, ইউক্রেনের অনেকাংশে আক্রমণ চালাচ্ছে রাশিয়া। তাতে বেশ কিছু গ্রাম ও শহর দখল করা হয়েছে। তবে, ইউক্রেনের সামরিক বাহিনী জানাচ্ছে, যাতে রাশিয়া ইউক্রেন দখল না করতে না পারে তার জন্য কঠিন লড়াই চালাচ্ছে। তবে পাল্টা আক্রমণ চালাচ্ছে রুশ বাহিনীও। যোগাযোগ ব্যাহত হয়েছে।

 জেনারেল স্টাফ কী জানান

জেনারেল স্টাফ কী জানান

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান, শনিবার ২টি রাশিয়ার বিমান, ৫ টি হেলিকপ্টারকে তাঁরা গুলি করেছে। ১৫ টি বিমানে তাঁরা হামলা চালিয়েছে। এটা ছাড়া তাদের কাছে আর কোনও উপায় ছিল না।

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল-রাশিয়া

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল-রাশিয়া

শুক্রবার এক শীর্ষ মার্কিন কর্মকর্তা জানান, রুশ বাহিনী ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে। আর তা নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্র থেকে ২০ মাইল দূরে রুশ বাহিনী ছিল।

 পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কী জানালেন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কী জানালেন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, রাশিয়া কিয়েভে অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার পাম্পিং বন্ধ করার জন্য ইইউ ও ন্যাটোকে সতর্ক করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে কী জানা গেল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে কী জানা গেল

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মারফত জানা গিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার দিন থেকে ৩ মার্চ পর্যন্ত ২৪৯ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হওয়ার সংখ্যাটাও নিতান্ত কম নয়, ৫৫৩ জন। প্রায় ১ লক্ষ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+