UK Elections: শুধু ঋষি সুনক নন, সাংসদ হিসেবে কোন কোন ভারতীয় বংশোদ্ভূত যাচ্ছেন ব্রিটিশ পার্লামেন্টে
UK General Elections 2024: পারলেন না গড় সামলাতে! টানা ১৪ বছর পর ভেঙে পড়ল দুর্গ। ব্রিটেনের সাধারণ নির্বাচনে (UK General Elections 2024) ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের নেতৃত্বে মুখ থুবড়ে পড়লেন কনজারভেটিভরা। অভাবনীয় উত্থান লেবার পার্টির। সরকার গঠনের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠার দিকে এগিয়ে চলছে কিয়ের স্টার্মার।
সম্ভবত আজ শুক্রবার ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন ঋষি। নয়া প্রধানমন্ত্রী হিসাবে শপদ নেবেন কিয়ের। যদিও বেশ কিছু প্রক্রিয়া রয়েছে এক্ষেত্রে। দল জিততে না পারলেও ঋষি সুনক নিজে জয়ী হয়েছেন। শুধুমাত্র ঋষি সুনক নন, আরও অনেক ভারতীয় বংশোদ্ভূত এবার সাংসদ হিসেবে থাকবেন ব্রিটিশ পার্লামেন্টে (UK General Elections 2024) ।

- UK General Elections 2024: লড়াই করেছেন একাধিক ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী
২০২৪-এর নির্বাচনে ব্রিটেনের মোট ৬৮০টি আসনের মধ্যে ১০৭টিতে লড়াই করেছেন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীরা। তাঁদের মধ্যে জয়ীও হয়েছেন বেশ কয়েকজন।
ঋষি সুনক: রিচমন্ড ও নর্থালার্টন কেন্দ্র থেকে ৫৭.৫ শতাংশ ভোটে জয়ী হয়েছেন (UK General Elections 2024) ঋষি সুনক (Rishi Sunak)। বক্তব্য রাখতে গিয়ে তিনি স্বীকার করে নিয়েছেন যে তাঁর দল হেরে গিয়েছে। ২০২২ সালে অন্যতম তরুণ প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পেয়েছিলেন ২০২২ সালে।
শিবানী রাজা: লেসিস্টার ইস্ট আসন থেকে জয়ী হয়েছেন (UK General Elections 2024) শিবানী রাজা (Shivani Raja)। লেবার পার্টির তরফে জয়ী হয়েছেন তিনি। প্রতিপক্ষ ক্লদে ওয়েব ও কেইথ ভাজকে পরাজিত করেছেন তিনি।
কনিষ্ক নারায়ণ: আলুন কাইরনসকে হারিয়ে জয়ী হয়েছেন কনিষ্ক নারায়ণ (Kanishka Narayan)। ভারতে জন্মগ্রহণ করেন তিনি। পরে ১২ বছর বয়সে ব্রিটেনের কার্ডিফে যান তিনি। স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেন তিনি। অক্সফোর্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার পর সিভিল সার্ভিসে যোগ দেন। সংখ্যালঘু প্রার্থী হিসেবে ওয়েলস থেকে প্রথমবার জয়ী হয়ে কার্যত রেকর্ড গড়েছেন (UK General Elections 2024) তিনি।
সুয়েলা ব্রেভারম্যান: ফারেহাম ও ওয়াটারলুভিল আসন (UK General Elections 2024) থেকে জয়ী হয়েছেন তিনি (Suella Braverman)। ঋষি সুনকের মন্ত্রিসভার অন্যতম সদস্য ছিলেন তিনি। পরে রদবদলের সময় মন্ত্রিসভা থেকে বাদ পড়েন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications