মুকুটে নয়া পালক! আমিরশাহীর সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন নরেন্দ্র মোদী
সংযুক্ত আরব আমিরশাহীর সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
সংযুক্ত আরব আমিরশাহীর সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতেই এই সম্মাননা জ্ঞাপন করা হল। এর আগে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও চিনের রাষ্ট্রপতি শি জিনপিংকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মহম্মদ বিন জায়েদ ও আমিরশাহীর সেনার ডেপুটি সুপ্রিম কম্যান্ডার টুইট করে জানিয়েছেন যে নরেন্দ্র মোদীকে আমিরশাহীর রাষ্ট্রপতি জায়েদ মেডেল দিয়ে সম্মান জানিয়েছেন।
টুইটে বলা হয়েছে, ভারতের সঙ্গে আমিরশাহীর সম্পর্ক ঐতিহাসিক ও বলিষ্ঠ। সেই সম্পর্কেই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা মোদীকে এই সম্মাননা জ্ঞাপন করা হল। লোকসভা ভোটের আগে ভারতের প্রধানমন্ত্রীর মুকুটে নয়া পালক যোগ হল সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications