পর পর শক্তিশালী ভূমিকম্প! আতঙ্ক ছড়াল জাপানে
জাপানে পর পর দুবার শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬ ও ৬.৩। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে এমনটাই জানিয়েছে।
জাপানে পর পর দুবার শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬ ও ৬.৩। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে এমনটাই জানিয়েছে। প্রথম ভূমিকম্পটি
হয় জাপানের স্থানীয় সময় সকাল ৭.৪৩ নাগাদ। ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিমি নিচে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মিয়াজাকি-শির ৪৪ কিমি দক্ষিণ পূর্বে। প্রায় একঘন্টা পর, স্থানীয় সময় সকাল ৮.৪৮ নাগাদ দ্বিতীয় ভূমিকম্পটি হয় একই জায়গায়। এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মিয়াজাকি-শির ৩৭ কিমি পূর্ব দক্ষিণ পূর্বে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অফ ফায়ারে অবস্থান জাপানের। এখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এই এলাকায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতও হয়ে থাকে।
২০১১ সালে জাপানে রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এরপরই শক্তিশালী সুনামি আছড়ে পড়েছিল। প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যুর পাশাপাশি সম্পত্তিরও ক্ষতি হয়েছিল।












Click it and Unblock the Notifications