তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ঐতিহাসিক নির্বাচনে জয়ী, মেয়াদ বাড়ল দুই দশকের শাসনের
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ফের জয়ী হলেন ঐতিহাসিক নির্বাচনে। ফলে তাঁর দুই দশকের শাসনের মেয়াদ বাড়ল। এরদোগান ঐতিহাসিক রানঅফ নির্বাচনে জয়লাভের পর সোমবার জাতীয় ঐক্যের আবেদন করেছেন। তিনি পরিবর্তনশীল কিন্তু বিভাজনকারী শাসনকাল ২০২৮ সাল পর্যন্ত বাড়িয়ে নিতে সমর্থ হয়েছেন।
৬৯ বছর বয়সী এরগোদান তুরস্কের সবথেকে খারাপ অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠে সবথেকে কঠিন নির্বাচনে জয়ী হয়েছে। তাঁর ইসলাম-ভিত্তিক পার্টির মুখোমুখী হয়েছিল শক্তিশালী বিরোধী জোট। কিন্তু তুরস্কের আধুনিক ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ নেতার কাছে সেই জোট বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

তাঁর জয়ের পর আঙ্কারায় প্রেসিডেন্ট প্যালাসের বাইরে জয় উদযাপনের সমর্থকদের প্লাবন নেমে আসেছে। সবাই এরদোগানের জয়ধ্বনি দিচ্ছেন। রাস্তায় জনতা উল্লাসে ফেটে পড়েছেন। সারা বিশ্ব থেকে অভিনন্দনের বন্যায় ভেসে যান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।
এরদোগান মানুষের এই উচ্ছ্বাস ও উন্মানা দেখে বলেন, "আমাদের এই ঐক্য ও সংহতিই আমাদের পাথেয়। আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে তা আহ্বান করি।" এদিন প্রায় সম্পূর্ণ ফলাফলে দেখা গেছে এরদোগান ধর্মনিরপেক্ষ বিরোধী জোটের প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগ্লুকে চার শতাংশ ভোটে পরাজিত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের পুনর্নিবাচিত প্রেসিডেন্ট এরদোগানকে। এরদোগানের সঙ্গে কথা বলার পরপরই তিনি টুইট করেও অভিনন্দন জানিয়েছেন। বাইডেন বলেন, "আমি দ্বিপাক্ষিক ইস্যুতে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ ভাগ করে ন্যাটো মিত্র হিসাবে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।"

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস একজন মুখপাত্রের মাধ্যমে বলেন, তিনি তুরস্কের বিকল্প বানান ব্যবহার করে তুর্কি বলে উচ্চারণ করে জানিয়েছেন, তুর্কিদের ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার জন্য উন্মুখ তিনি। রাশিয়ার ভ্লাদিমির পুতিন বলেছেন, এই ফলাফলটি এরদোগানের রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে শক্তিশালী করার এবং একটি স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণ করার প্রচেষ্টার।
ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এরদোগানের সঙ্গে কাজ চালিয়ে যেতে চান। ইউরোপ এবং আরব বিশ্বের নেতারাও তাঁকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। অভিনন্দন বার্তা পাঠিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এরদোগানের জয়ে এদিন উচ্ছ্বসিত জনপ্লাবনে ইস্তাম্বুলের আইকনিক তাকসিম স্কয়ার গ্রাউন্ডে যান চলাচল বন্ধ হয়ে যায়। তুরস্কজুড়ে সমর্থকরা গান গাইতে শুরু করে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। পতাকা হাতে মানুষ নেমে আসে রাস্তায়। তাঁরা বলেন, এরগোদান সবথেকে বেশি সময় ধরে থাকা আমাদের নেতা। আমরা আশা করি এরদোগান আমাদের দেশের জন্য আরো ভালো কাজ করবেন।












Click it and Unblock the Notifications