মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে নতুন করে জল্পনা তৈরি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানে চলা যুদ্ধ এখন শেষের দিকেই পৌঁছে গিয়েছে। এমনকি ভবিষ্যতে ইরানের তেল খনির নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকার ভূমিকা কী হতে পারে, সেই দিকেও পরোক্ষে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে ওয়াশিংটনের এই বার্তার জবাবে তেহরান স্পষ্ট করে দিয়েছে যুদ্ধ কবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরানই।
কয়েক দিন আগেই ট্রাম্প বলেছিলেন, ইরানে সংঘাত আরও তিন থেকে চার সপ্তাহ চলতে পারে। কিন্তু সোমবার তিনি জানান, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে ও সামরিক অভিযান প্রায় শেষের পথে। মায়ামির একটি গল্ফ রিসর্টে রিপাবলিকান নেতাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে কিছু "দুষ্ট শক্তিকে সরাতে" এই অভিযান চালানো হয়েছে ও এটি দীর্ঘস্থায়ী হবে না।

একই সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক শক্তি অনেকটাই ভেঙে পড়েছে। তাঁর কথায়, ইরানের নৌবাহিনী, যোগাযোগ ব্যবস্থা ও বিমান শক্তি কার্যত বিপর্যস্ত। তবে ইরানের বিপুল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকা কোনও পদক্ষেপ নেবে কি না এই প্রশ্নে সরাসরি উত্তর দিতে চাননি তিনি। শুধু বলেন, "এই বিষয়টি নিয়ে অনেকেই আলোচনা করছে।"
এই মন্তব্য ঘিরেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে তেহরানে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোজতবা খামেনি। তাঁর নেতৃত্বাধীন বাহিনীর তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যুদ্ধ থামানোর সিদ্ধান্ত আমেরিকা বা ইজরায়েল নেবে না। এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অঞ্চলের ভবিষ্যৎ ও সামরিক সমীকরণ এখন ইরানের হাতেই।
ইরানের প্রভাবশালী বাহিনী ইসলামিক রেভুলেশনারি ইসলামিক গার্ড ক্রপস আরও জানিয়েছে, আমেরিকা ও ইজ়রায়েলের লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত কখন বন্ধ করা হবে, তা তেহরানই ঠিক করবে। ফলে সংঘাতের ইতি টানার বিষয়ে আপাতত কোনও নমনীয়তার ইঙ্গিত নেই।
এদিকে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে মানবিক পরিস্থিতি নিয়ে। রাষ্ট্রপুঞ্জের সূত্রে জানা গিয়েছে, ইজরায়েল ও মার্কিন হামলায় ইরানে এখনও পর্যন্ত অন্তত ১,৩৩২ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে ও আহতের সংখ্যা কয়েক হাজার। পাশাপাশি লেবাননে সমান্তরাল হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৪০০ জন।
সংঘাতের প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। একই সঙ্গে এলপিজি সরবরাহ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে যুদ্ধের ভবিষ্যৎ যেমন অনিশ্চিত, তেমনি তার প্রভাব পড়ছে গোটা বিশ্বের জ্বালানি বাজারেও।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications