হুড়মুড়িয়ে কমবে টিভি-ফ্রিজ-ফোনের দাম! ট্রাম্পের চিন শুল্ক নীতিতে কীভাবে লাভবান হবেন?
ইতিমধ্যেই উত্তেজনার পরিস্থিতি বিশ্ব অর্থনীতির প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীর মধ্যে। অর্থাৎ আমেরিকা এবং চিনের (America and China) মধ্যে চলছে বাণিজ্য যুদ্ধ (Trade war)। কারণ, আমেরিকা চিনের উপর ১০ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। যার ফলে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে ওয়াকিবহাল মহল মনে করছে, এই দুই দেশের বাণিজ্য যুদ্ধে ভারতীয় গ্রাহকদের লাভ হবে।
১০ এপ্রিল, আজ দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে বেশ কয়েকটি চিনা ইলেকট্রনিক (Chinese electronic) উপাদান প্রস্তুতকারক ভারতীয় কোম্পানিগুলিকে ৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এই পরিস্থিতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর পাশাপাশি বজায় রাখার জন্য ভারতীয় সংস্থাগুলি গ্রাহকদেরও একটি নির্দিষ্ট অংশের ছাড় দেবে বলে আশা করা হচ্ছে।

ওই প্রতিবেদনে বলা হয়, মূলত চাহিদা বাড়ানোর জন্য ভারতীয় ইলেকট্রনিক্স নির্মাতারা খরচ সাশ্রয়ের কিছু অংশ গ্রাহকদের কাছে হস্তান্তর করার কথা বিবেচনা করছে। অর্থাৎ লাভের পুরোটাই তারা নিজেদের কাছে রাখবে না, সামগ্রীর দাম কমিয়ে গ্রাহকদেরও সুবিধা প্রদান করবে। ২রা এপ্রিল, রাষ্ট্রপতি ট্রাম্প চিনা আমদানির উপর তীব্র প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেন। চিনও প্রতিশোধ হিসেবে আমেরিকান পণ্যের উপর ৩৪% শুল্ক আরোপ করে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শুল্ক ১০৪% এবং ৯ই এপ্রিল ১২৫% বৃদ্ধি করে।
পরিস্থিতি কিছুটা ইটের বদলে পাটকেলের মত। বিপরীতে, ট্রাম্প যেসব দেশ প্রতিশোধ নেয়নি তাদের ৯০ দিনের জন্য শুল্ক স্থগিতের ঘোষণা দেন, যার ফলে বিশ্ব বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনিশ্চয়তার মধ্যে ভারতীয় সংস্থাগুলি লাভবান হতে পারে। উচ্চ শুল্কের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে চিনা রপ্তানি চাপের মধ্যে থাকায় চিনের নির্মাতাদের কাছে মজুত উদ্বৃত্ত হয়ে পড়বে। যা দাম কম করার পরিস্থিতি ডেকে আনতে পারে।
"এটি ভারতীয় আমদানিকারকদের জন্য যন্ত্রাংশের দাম পুনর্বিবেচনার সুযোগ উন্মুক্ত করবে" সংবদমাধ্যমে এমনই জানিয়েছেন গোদরেজ এন্টারপ্রাইজেস গ্রুপের অ্যাপ্লায়েন্স ব্যবসার প্রধান কমল নন্দী। অন্যদিকে "যেহেতু ভারতীয় সংস্থাগুলি মে-জুন থেকে নতুন অর্ডার দেবে, তাই আলোচনার মাধ্যমে কিছু ছাড় গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার সম্ভাবনা রয়েছে।" জানান সুপার প্লাস্ট্রোনিক্সের সিইও অবনীত সিং মারওয়া।
অর্থাৎ সাম্প্রতিক সময়ে ফোন, টিভি, ফ্রিজের মতো চাহিদাপূর্ণ এবং প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। ভারত সরকার ২৮শে মার্চ প্যাসিভ ইলেকট্রনিক উপাদানের জন্য ২২,৯১৯ কোটি টাকার উৎপাদন-সংযুক্ত প্রণোদনা (PLI) প্রকল্প অনুমোদন করার পরেই এই দাম কমার সম্ভাবনা তৈরি হয়। যার লক্ষ্য ছিল দেশীয় উৎপাদন বৃদ্ধি করা এবং আমদানির উপর নির্ভরতা কমানো।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications