তীব্র শীতের মাঝে কিয়েভে হামলা থামাতে পুতিনকে অনুরোধ ট্রাম্পের, নেপথ্যে শান্তি আলোচনার সম্ভাবনা

প্রচণ্ড শীতের দাপটে যখন ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা জমে যাওয়ার উপক্রম, ঠিক সেই সময় রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, কিয়েভ ও আশপাশের শহরগুলিতে অন্তত এক সপ্তাহের জন্য হামলা বন্ধ রাখতে তিনি ব্যক্তিগতভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছেন।

ট্রাম্পের দাবি, তীব্র ঠান্ডার মধ্যে সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে তিনি এই আবেদন জানান। "এই ব্যতিক্রমী ঠান্ডায় কিয়েভ ও অন্যান্য শহরে যেন এক সপ্তাহ কোনও হামলা না হয়, আমি নিজে প্রেসিডেন্ট পুতিনকে তা বলেছি," জানান ট্রাম্প। তাঁর কথায়, পুতিন এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন, যদিও রাশিয়ার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।

এর মধ্যেই ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়া অঞ্চলে রুশ ড্রোন হামলায় তিনজনের মৃত্যুর খবর মিলেছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, গভীর রাতে চালানো ওই হামলায় একাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর সতর্কবার্তা, মস্কো আরও একটি বড় আকারের হামলার প্রস্তুতি নিচ্ছে।
এই উত্তেজনার আবহেই নতুন করে কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত মিলেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনার জন্য জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। তিনি বলেন, আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে মস্কোকেই বিবেচনা করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, গত সপ্তাহে আবুধাবিতে প্রথমবারের মতো রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। তার পরপরই শান্তি আলোচনার বিষয়ে রাশিয়ার আগ্রহ প্রকাশ পেল। এর আগের দিন রুশ প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভও জানান, আলোচনায় বসতে চাইলে জেলেনস্কি মস্কোতে স্বাগত হবেন।

রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, জেলেনস্কি যদি আমন্ত্রণ গ্রহণ করেন, তবে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আলোচনার জন্য সবরকম অনুকূল পরিবেশ তৈরি করবে মস্কো।

চার বছরের কাছাকাছি সময় ধরে চলা এই যুদ্ধের আবহে ট্রাম্পের মধ্যস্থতার দাবি ও মস্কোর আলোচনার প্রস্তাব, দুটো মিলিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আশার আলো দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+