‘স্টারগেট’ প্রোজেক্টের জন্য ট্রাম্পের ভরসা স্যাম অল্টম্যান, ‘বন্ধু’র সিদ্ধান্তে ক্ষুব্ধ ইলন মাস্ক
মার্কিন মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। হয়ে গেছে তাঁর আনুষ্ঠানিক অভ্যুত্থান। ডোনাল্ড ট্রাম্পের সহযোগীতায় যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার এক নতুন যুগের সূচনা হয়েছে। AI-তে বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারের জন্য তিনটি টেক জায়ান্ট, বিশ্বের বৃহত্তম AI প্রকল্প স্থাপনের জন্য একত্রিত হয়েছে। এর নাম হবে 'স্টারগেট'। হোয়াইট হাউস থেকে এমনই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এক্ষেত্রে একটু বেঁকে বসেছেন টেসলা কর্তা ইলন মাস্ক। মেগা প্রকল্প নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
'স্টারগেট' প্রকল্পের নেতৃত্ব দেবেন যারা, তার মধ্যে রয়েছেন ChatGPT-নির্মাতা ওপেনএআই-এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান, ওরাকলের চেয়ারম্যান ল্যারি এলিসন এবং সফটব্যাঙ্কের সিইও মাসায়োশি সন। এনভিডিয়াও প্রকল্পে সম্ভাব্য অংশীদারিত্বের বিষয়ে আলোচনায় রয়েছে বলে জানা গেছে, তবে তাদের পক্ষ থেকে এখনও কোন নিশ্চিত তথ্য মেলেনি।

তিনটি সংস্থার সিইওরা আনুষ্ঠানিকভাবে স্টারগেট প্রকল্প চালু করতে হোয়াইট হাউসে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে এটি হবে "ইতিহাসের বৃহত্তম এআই অবকাঠামো প্রকল্প", যেখানে "অন্তত $500 বিলিয়ন" বিনিয়োগ হবে, যার প্রথম কিস্তি হবে $100 বিলিয়ন। রাষ্ট্রপতি আরও বলেন, প্রকল্পটি যুক্তরাষ্ট্রে এক লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে।
তবে এখানে মজার ব্যাপার হল, ডোনাল্ড ট্রাম্পের অন্যতম বড় সমর্থক এবং আস্থাভাজন ইলন মাস্ককে এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস কনফারেন্স শেষ হওয়ার কিছুক্ষণ পরে, ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি বিভ্রান্তিকর মন্তব্য করেন। আর তাতেই বোঝা যায়, এই মেগা প্রজেক্ট নিয়ে মোটেই খুশি নন টেসলা কর্তা।
স্টারগেট সম্পর্কে X-এ OpenAI-এর পোস্টের সরাসরি উত্তর দিয়ে ইলন মাস্ক লেখেন, "তাদের কাছে আসলে টাকা নেই ($500 বিলিয়ন)"। স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে, ইলন মাস্ক কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন। আর এতেই ইলনের রাগ প্রকাশ্যে এসেছে।
আসলে টেসলা, স্পেসএক্স, এক্স চেয়ারম্যান, যার নিজস্ব এআই ফার্ম 'xAI' রয়েছে - সরাসরি স্যাম অল্টম্যানের ওপেনএআই-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। ইলন মাস্ক বনাম স্যাম অল্টম্যান মার্কিনের বহু চর্চিত লড়াই। যখন ২০১৫ সালে শুরু হয়েছিল ওপেন এআই, তখন ইলন মাস্ক OpenAI এর সহ-প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন। কিন্তু উভয়ের সম্পর্কে সমীকরণ ঠিক না থাকায় মাস্ক অল্টম্যানের সাথে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন। মাস্ক ২০১৮ সালে OpenAi ত্যাগ করেন।
সাম্প্রতিক সময়ে, মাস্ক ওপেনএআই এবং স্যাম অল্টম্যানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন। দাবি করেছেন যে চ্যাটজিপিটি-নির্মাতা লাইসেন্সিং চুক্তি এবং অ্যান্টি-ট্রাস্ট আইন লঙ্ঘন করেছে। স্বাভাবিক ভাবেই যেখানে স্যাম অল্টম্যানের সাথে সম্পর্ক এত তিক্ত, সেখানে ট্রাম্পের কাছের মানুষ হয়েও ট্রাম্পের মেগা প্রজেক্টের জন্যে মাস্ক সুযোগ না পেয়ে সুযোগ পেয়েছেন অল্টম্যান, যা কোনও ভাবেই মেনে নিতে পারছেন না মার্কিন ধনকুবের।
এদিকে স্যাম অল্টম্যান-এর ওপর ভরসা রাখায় 'স্টারগেট'-এর জন্যে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ওপেন এআই কর্তা। তিনি বলেছেন, স্টারগেট এআই প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতা হিসাবে আমেরিকার অবস্থানকে মজবুত করবে।












Click it and Unblock the Notifications