ইরান সমঝোতায় আসবে বলে আশাবাদী ট্রাম্প, ব্যর্থ হলে খামেনির ‘আঞ্চলিক যুদ্ধের' সতর্কতা সত্যি কি না বোঝা যাবে

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে কূটনৈতিক সমাধানের আশা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি কড়া ভাষায় সতর্ক করে জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না আসে, তবে খামেনেইর যে 'আঞ্চলিক যুদ্ধের' আশঙ্কা প্রকাশ করেছেন, তা সত্যি কি না তা সময়ই প্রমাণ করবে।

ফ্লোরিডার মার আ লাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই শক্তিশালী সামরিক উপস্থিতি বাড়িয়েছে। তবে যুদ্ধ নয়, আলোচনার পথেই সংকট সমাধান করতে চায় ওয়াশিংটন। তাঁর কথায়, "আমাদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাহাজগুলো সেখানে রয়েছে, খুব কাছেই। আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছনো যাবে। যদি তা না হয়, তবে বোঝা যাবে তিনি ঠিক বলেছিলেন কি না।"

উল্লেখযোগ্যভাবে, ট্রাম্পের এই মন্তব্যের আগে সামাজিক মাধ্যম এক্স হ্যাণ্ডেলে একাধিক পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ওয়াশিংটন যদি যুদ্ধ শুরু করে, তবে তা আর সীমিত সংঘর্ষে আটকে থাকবে না পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়বে সংঘাতের আগুন।

খামেনি তাঁর বার্তায় লেখেন, "আমেরিকানদের জানা উচিত যদি তারা যুদ্ধ শুরু করে, তবে এবার তা হবে আঞ্চলিক যুদ্ধ।" একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমানের হুমকিতে ইরান ভয় পায় না। তাঁর ভাষায়, "আমরা এ ধরনের হুমকিতে অভ্যস্ত। ইরানি জাতি এসব কথায় প্রভাবিত হয় না।"
ইরানের সর্বোচ্চ নেতা আরও জানান, তেহরান যুদ্ধ চায় না, তবে আক্রমণ হলে কঠোর জবাব দিতে দ্বিধা করবে না। তিনি অভিযোগ করেন, ইরানের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদের কারণেই যুক্তরাষ্ট্র দেশটির ওপর আধিপত্য বিস্তার করতে চায়। খামেনি বলেন, "আমরা কারও ওপর হামলা করতে চাই না। কিন্তু কেউ আঘাত করতে এলে, ইরানি জাতি তার জবাব দেবে কঠোর ও চূড়ান্তভাবে।"

এই পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানই শেষ পর্যন্ত উত্তেজনা প্রশমিত করতে পারে কি না, সে দিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+