ট্রাম্পের গোল্ড কার্ড ভিসা ঘোষণা, মিলিয়ন ডলারে মিলবে মার্কিন স্থায়ী নাগরিকত্বের পথ
মার্কিন রাজনীতির কেন্দ্রবিন্দুতে নতুন চমক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন এক অভূতপূর্ব ভিসা কর্মসূচি 'গোল্ড কার্ড'। নামের মতোই সোনার সুযোগ! মার্কিন ট্রেজারিতে ১ মিলিয়ন ডলার "উপহার" দিলেই বিদেশি নাগরিকদের জন্য খুলে যাবে স্থায়ী বসবাসের দরজা।
হোয়াইট হাউস জানিয়েছে, ইতিমধ্যেই চালু হয়েছে অনলাইন আবেদন। দাবি এটি দ্রুত রেসিডেন্সি পাওয়ার সুযোগ, আর কোম্পানিগুলোর জন্য বিদেশি প্রতিভা ধরে রাখার এক শক্তিশালী অস্ত্র।

ভিসা কর্মসূচিকে বর্ণনা করতে গিয়ে ট্রাম্প বললেন, "এটা গ্রিন কার্ডের মতো, তবে সুবিধা অনেক বেশি।"
তিনি জানান, বিশ্বের নামী শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড, এমআইটি, স্টার্ন, ওয়ার্টন থেকে পাস করা মেধাবীদের ধরে রাখতে বড় বড় কোম্পানির অনুরোধেই এসেছে এই নয়া উদ্যোগ।
"টিম কুকের মতো কেউ আমাকে এতবার এই বিষয়ে কথা বলেননি," মন্তব্য ট্রাম্পের।
সরকারি ওয়েবসাইট বলছে প্রথমে দিতে হবে ১৫,০০০ ডলারের নন রিফান্ডেবল প্রসেসিং ফি, দ্রুত যাচাই বাছাইয়ের পর আবেদনকারীকে দিতে হবে ১ মিলিয়ন ডলারের 'উপহার' মার্কিন সরকারকে
পরিস্থিতিভেদে অতিরিক্ত খরচও দিতে হতে পারে, এই আর্থিক অনুদানকে যুক্তরাষ্ট্রের জন্য "গুরুত্বপূর্ণ অবদান" বলে বিবেচনা করা হবে।
এখানে কোম্পানিগুলো তাদের কর্মীদের স্পনসর করতে পারবে,
প্রতিজনের জন্য ১৫,০০০ ডলার প্রসেসিং ফি, যাচাই পাস করার পর ২ মিলিয়ন ডলারের উপহার,
একবার দান করলে একই ২ মিলিয়ন ডলার অন্য কর্মীর জন্য ব্যবহার করা যাবে। তবে শর্ত
বার্ষিক ১% মেইনটেন্যান্স ফি,
কর্মী বদলের ক্ষেত্রে ৫% ট্রান্সফার ফি।
ট্রাম্পের বক্তব্য এতে করে ভারত, চিন, ফ্রান্সসহ বহু দেশের মেধাবী ছাত্ররা আর পড়াশোনা শেষে দেশ ছাড়তে বাধ্য হবেন না।
"আমরা এমন প্রতিভাদেরই রাখতে চাই, যারা আমাদের দেশে অসামান্য অবদান রাখতে পারে," বললেন প্রেসিডেন্ট।
সমালোচনার জবাবে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, "১.৫ লাখ ডলারের ভেটিং ফি সরকারকে সক্ষম করবে সবচেয়ে নিখুঁতভাবে যাচাই করতে এরা সত্যিই আমেরিকায় থাকার যোগ্য কি না।"
ব্যক্তিগত ও কর্পোরেট দুই ধরনের গোল্ড কার্ড ভিসাই এখন সরকারি পোর্টালে লাইভ।
নতুন উদ্যোগ ঘিরে জোর আলোচনা মেধা ধরে রাখা নাকি অর্থের বিনিময়ে নাগরিকত্ব? সময়ই বলবে।












Click it and Unblock the Notifications