G20 বয়কটের ঘোষণা ট্রাম্পের, দক্ষিণ আফ্রিকাকে লজ্জাজনক আখ্যা, অংশ নেবে না কোনও মার্কিন প্রতিনিধি
দক্ষিণ আফ্রিকায় আসন্ন G20 সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও সরকারি প্রতিনিধি উপস্থিত থাকবে না, ঠিক এমনটাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই সিদ্ধান্তকে আফ্রিকান দেশের শ্বেতাঙ্গ কৃষকদের উপর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ব্যাখ্যা করেছেন।
নভেম্বরের ২২ ও ২৩ তারিখে জোহানেসবার্গে G20 বৈঠক হওয়ার কথা ছিল। প্রাথমিকভাবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন বলে জানা গিয়েছিল। কিন্তু ট্রাম্প সাফ জানিয়ে দেন,
"মানবাধিকার লঙ্ঘন চলতে থাকলে মার্কিন সরকার থেকে কেউই ওই সম্মেলনে যাবে না।"
তিনি আরও জানান, ২০২৬ সালে মায়ামির ফ্লোরিডায় তিনি নিজেই G20 আয়োজনে মুখ্য ভূমিকা পালন করতে চান।

ট্রাম্প দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকায় আফ্রিকানরা অর্থাৎ শ্বেতাঙ্গ ডাচ উৎপত্তির কৃষকরা
"খুন ও নির্যাতনের শিকার হচ্ছেন", এমনকি তাঁদের জমি "অবৈধভাবে বাজেয়াপ্ত করা হচ্ছে"।
তাঁর অভিযোগ, নতুন জমি অধিগ্রহণ আইনের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা সরকার ক্ষতিপূরণ ছাড়াই শ্বেতাঙ্গ কৃষকদের সম্পত্তি দখল করার সুযোগ পেয়েছে।
দক্ষিণ আফ্রিকার সরকার অবশ্য এই অভিযোগ তীব্রভাবে খণ্ডন করে বলেছে জাতিগত বৈষম্যের অভিযোগ ভিত্তিহীন।
G20 তে বিশ্বের শীর্ষ ১৯টি অর্থনীতি, সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন যুক্ত। বিশ্ব অর্থনৈতিক নীতি ও সহযোগিতার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জায়গা এটি।
২০২৬ সালের G20 আয়োজনে ট্রাম্প ইতিমধ্যে তাঁর মায়ামির ডোরাল গলফ রিসর্টের নাম প্রস্তাব করেছেন, যা এর আগে তাঁর প্রথম মেয়াদেও করা হয়েছিল, তবে সেই সময়ে প্রস্তাবটি বাতিল হয়।
বর্ণবৈষম্য, জমি আইন ও রাজনৈতিক সংঘর্ষ
দক্ষিণ আফ্রিকায় আফ্রিকানদের ইতিহাস আপারথাইড যুগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, যেখানে শ্বেতাঙ্গ শাসকেরা কালো জনগোষ্ঠীকে দীর্ঘদিন ধরে অধিকারহীন করে রেখেছিল।
১৯৯৪ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার পর থেকেই জমি পুনর্বণ্টন দেশটির একটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর ইস্যু।
শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর একটি অংশের দাবি তাঁরা এখন 'উল্টো বৈষম্যের' সম্মুখীন।
দক্ষিণ আফ্রিকার সরকার বলছে তাদের জমি সংক্রান্ত নীতি জনস্বার্থ ও ঐতিহাসিক অন্যায়ের সংশোধনের প্রয়াস।
ক্ষমতায় ফিরে এসে ট্রাম্প সরকার শরণার্থী গ্রহণ কর্মসূচি স্থগিত রাখে, তবে ব্যতিক্রম হিসেবে শুধু শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের আশ্রয় দেওয়ার অনুমোদন দেয়।
২০২৬ সালের জন্য শরণার্থী কোটা ইতিহাসে সর্বনিম্ন ৭,৫০০ জনে নামিয়ে আনা হয়, যার বেশিরভাগই আফ্রিকানরা।
চলতি বছরের মে মাসে ওয়াশিংটনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে সাক্ষাতে ট্রাম্প প্রকাশ্যে অভিযোগ তোলেন যে, তাঁর দেশে "শ্বেতাঙ্গদের বিরুদ্ধে সহিংসতা রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষিত"।
বৈঠকের সময়ে ট্রাম্প গণহত্যার অভিযোগ সমর্থন করার দাবি করে একটি ভিডিও দেখান যা দক্ষিণ আফ্রিকা সরকার ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications