ভারতের উপর শুল্ক কমানোর ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের, রুশ তেল কেনা কমায় ‘সাফল্য' দাবি
ভারত ও আমেরিকা বাণিজ্য আলোচনার মাঝেই নয়া ইঙ্গিত দিলেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তাঁর কথায়, ভারত থেকে আমদানি হওয়া পণ্যের উপর বর্তমানে বর্ধিত ৫০ শতাংশ শুল্ক কমিয়ে তা অর্ধেকে নামানোর বিষয়ে ওয়াশিংটন চিন্তাভাবনা করছে।
বেসেন্টের দাবি, ভারতের রিফাইনারিগুলি বিগত কয়েক মাসে উল্লেখযোগ্যভাবে রুশ তেল কেনা কমিয়েছে যেটি ছিলই গত বছর ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রধান কারণ। "রুশ তেল কেনার জন্য আমরা ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক বসিয়েছিলাম। এখন ভারতীয়দের রুশ তেল কেনা কার্যত ধসে পড়েছে। এটাই সাফল্য," এক সাক্ষাৎকারে মন্তব্য তাঁর।

তবে তিনি স্বীকার করেছেন, শুল্ক এখনো বহাল রয়েছে। "শুল্ক আছে ঠিকই, তবে তা সরিয়ে নেওয়ার পথ অবশ্যই রয়েছে বলে মনে করি," বলেন বেসেন্ট।
প্রসঙ্গত, ২০২৫ সালের অগাস্টে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর চড়া শুল্ক বসাতে শুরু করলে ভারতের আমদানির উপর শুল্ক এক লাফে দ্বিগুণ করে ৫০ শতাংশ করা হয়। যুক্তি মস্কোর সঙ্গে ভারতের শক্তিশালী জ্বালানি বাণিজ্য।
তবে সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত মিলছে, দিল্লি ওয়াশিংটন আলোচনায় আবারও অগ্রগতি হয়েছে। যদিও কয়েক সপ্তাহ আগেই মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক দাবি করেছিলেন, সম্ভাব্য চুক্তি আটকে গেছে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি ট্রাম্পকে ফোন করেননি! নিউ দিল্লি অবশ্য ওই দাবি সরাসরি উড়িয়ে দেয়। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত সের্জিও গর জানান, আলোচনা চালু রয়েছে ও সম্ভাবনা এখনও খোলা।
রুশ তেল নিয়ে মার্কিন দাবি নতুন নয়। নভেম্বরেই ট্রাম্প বলেছিলেন "ভারত রাশিয়া থেকে প্রায় থেমে গেছে তেল কেনা।" এমনকি অক্টোবর মাসে তিনি দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী তাঁকে আশ্বাস দিয়েছেন রুশ তেল কেনা বন্ধ করা হবে। সে দাবি ভারত তৎক্ষণাৎ নাকচ করে দেয়।
অতএব, বেসেন্টের সাম্প্রতিক মন্তব্য দুইদিকে আলো ফেলছে একদিকে সম্ভাব্য শুল্ক হ্রাসের আশা, অন্যদিকে ভারত রাশিয়া জ্বালানি বাণিজ্য কতটা সীমিত হয়েছে তা নিয়ে নতুন প্রশ্ন।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications