ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় ইতিমধ্যে মৃত ৫৬ জন, সারা দেশে জারি লাল সতর্কতা
ঘূর্ণিঝড় 'দিতওয়া' শ্রীলঙ্কায় কমপক্ষে ৫৬ জনের প্রাণ কেড়েছে। হাওয়া অফিস ভারতের দক্ষিণ ভারতের উপকূল এলাকার জন্য রেড অ্যালার্ট জারি করেছে। এই ঘূর্ণিঝড় রবিবার ভারতের স্থলভাগে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিন শুক্রবার আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড় দিতওয়াহ শ্রীলঙ্কাকে লণ্ডভণ্ড করে উত্তর দিকে অগ্রসর হওয়ার কারণে উপকূলীয় দক্ষিণ ভারতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এটি রবিবার ভারতে প্রবেশ করবে।

জানা গিয়েছে, শ্রীলঙ্কায় দিতওয়া-র কারণে কমপক্ষে ৫৬ জনের মৃত্যু হয়েছে এবং শুক্রবার প্রায় পুরো দেশ লাল সতকর্তা জারি করা রয়েছে। আইএমডি-এর পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত উপকূলীয় দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
শুক্রবার আইএমডি এক বিবৃতিতে বলেছে যে, রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ উত্তর তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চল এবং সংলগ্ন পণ্ডিচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশে দিতওয়া-র স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।
উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং রায়লসীমায় ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের ডেপুটি জেনারেল ডিরেক্টর বি আমুধা বলেছেন, ঘূর্ণিঝড় দিতওয়া-র প্রভাবে বাতাসের গতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।
বলা হয়েছে, "ঝড়ের পথে বাতাসের গতিবেগ ৬০-৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে, যা সর্বোচ্চ ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছতে পারে। আগামী দুই দিন উপকূলীয় তামিলনাড়ু, পণ্ডিচেরি এবং করাইকালে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বাতাস বইতে পারে।"
ঘূর্ণিঝড় দিতওয়া শ্রীলঙ্কার জন্য ২০১৭ সালের পর সবচেয়ে ভয়াবহ দুর্যোগ হিসেবে প্রমাণিত হয়েছে। ২০১৭ সালে বন্যা এবং ভূমিধসে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল এবং সারা দেশে কয়েক লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন।
দিতওয়া-র কারণে ৫৬ জনের মৃত্যুর পাশাপাশি, ১৪ জন আহত হয়েছেন এবং ২১ জন এখনও নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে যে, দিতওয়া এই পর্যন্ত কমপক্ষে ১২ হাজার পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে, ৬০০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ৩,৬০০ জনেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications