হ্যাপি বার্থডে আঙ্কল ডোনাল্ড!

শিশুমনে হিল্লোল তোলা ডোনাল্ড ডাকের জন্মদিন আজ। দেখতে দেখতে ৮১ বছরে পা দিল ডোনাল্ড ডাক। নীরস পাটিগণিতের বিচারে বয়সটা নিশ্চিতভাবেই খুব বেশি। কিন্তু ডোনাল্ড ডাক 'বুড়ো' হয়ে গেছে, শিশুমন কী বলবে তা? আঙ্কল ডোনাল্ড এমন একজন হাঁসকাকু, যে নিজে চিরসবুজ থাকে, সকলকে চিরসবুজ রাখে!
১৯৩৪ সালের ৯ জুন জন্ম হয় ডোনাল্ড ডাকের। 'দ্য ওয়াইজ লিটল হেন' কমিকসে প্রথম আবির্ভাব। ওয়াল্ট ডিজনি চেয়েছিলেন, এই সত্তা যেন সর্বকালীন হয়। তাঁর সেই বাসনা সফল হয়েছে।
আঙ্কল ডোনাল্ড খুবই রাগী লোক! কিন্তু জীবন নিয়ে দৃষ্টিভঙ্গি ইতিবাচক। রাগের কারণেই নানা কাজ ভেস্তে গিয়েছে। কোনও কাজ শুরু করার পরই সামান্যতম বাধা এলে সে রেগে কাঁই। আর তার ফলে মাঝপথে ঘেঁটে গিয়েছে। ডোনাল্ড ডাকের ভাইপোদের মতে, তাদের কাকা খুবই কুঁড়ে। শারীরিক কসরত মোটেই করতে চায় না। ভাইপোরা খোঁচা দিলেও কাকা এ নিয়ে বেশি ভাবতে নারাজ।
তবে আঙ্কল ডোনাল্ডের গায়ে যে অসীম জোর আছে, তা বোঝা গিয়েছে বেশ কয়েকবার। যেমন, একবার তিন ভাইপোকে নিয়ে সমুদ্রে ভেসে পড়েছিল নৌকোতে। হঠাৎ হাঙরের হামলা। বিস্তর লম্ফঝম্প করার পর এক ঘুষিতেই হাঙরের ভবলীলা সাঙ্গ করে দিয়েছিল আঙ্কল ডোনাল্ড!
ডোনাল্ড ডাক অজাতশত্রু নয়। তাই তাকে 'বিগল বয়েজ', 'গ্ল্যাডস্টোন গেন্ডার', 'মিস্টার জোনস' প্রমুখদের থেকে সতর্ক থাকতে হয়। কীভাবে দুশমনদের জব্দ করা যায়, তা ভাবতে শুরু করলে আঙ্কল ডোনাল্ডে পায়চারির গতি বেড়ে যায়। নীল জামা, নীল টুপি চির পরিচিত পোশাক। পা দু'টো হলুদ। পায়ে জুতো-মোজা নেই। জামাখানা এসে থেমে গিয়েছে কোমর অবধি। প্যান্টুলুন পরা পছন্দ করে না! পিছন দিকে লেজের মতো উঁচু হয়ে থাকে পালকগুচ্ছ। খুব খুশি হলে টুপি খুলে অভিবাদন জানায়।
শুধু কী ইংরেজি, ডোনাল্ড ডাকের কীর্তি পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। চীনা, জাপানি, স্প্যানিশ, ফরাসি, পোলিশ, পর্তুগিজ ইত্যাদি সব ভাষাতেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications