'লন্ডনে মমতার বক্তৃতায় বাধা দিয়েছে সিপিএমই'! জোর গলায় দাবি তৃণমূলের, ছবি পোস্ট করছেন নেতারা

Mamata Banerjee Oxford University: লন্ডনে বক্তব্য রাখতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। বাংলার মুখ্যমন্ত্রী যখন লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের অধীন কেলগস কলেজে যখন বক্তৃতা দিচ্ছিলেন, সেই সময় দর্শকাসন থেকে আচমকা একের পর এক প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। আরজি কর কাণ্ড থেকে শুরু করে টাটার বিদায় সহ একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় মমতাকে। কার্যত তাল কেটে যায় তাঁর বক্তব্যের। আর সেই ঘটনার পরই বাংলায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

মমতার বক্তৃতায় বাধা দিল কারা? পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বেশ কয়েক মিনিট রীতিমতো উত্তাল ছিল সভাঘর। আর এই ঘটনার পরই বামেদের কাঠগড়ায় তুলেছে তৃণমূল নেতৃত্ব। পরপর সোশ্যাল মিডিয়ায় বামেদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন নেতারা। বিস্ফোরক অভিযোগ তুলে ছবি পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য

Mamata Banerjee Oxford University

দেবাংশু তাঁর ফেসবুক পেজে লিখেছেন, 'লন্ডনে থাকা নিজেদের অসভ্য লোকগুলোকে দিয়ে এসব করিয়ে কি সিপিএম শূন্য থেকে ১ হবে? মুখ্যমন্ত্রী শুধু হেসে হেসেই যা পাল্টা দিলেন তাতে বাংলা, ভারতের পাশাপশি বিশ্ব মঞ্চেও ধিকৃত হল সিপিএম। সিপিএমের কফিনে শেষ পেরেকটা আজ পড়ল। বাকিটা বাংলা বিচার করবে।'

এখানেই শেষ নয়, দেবাংশু কয়েকজনের ছবি চিহ্নিত করে দাবি করেছেন, তাঁরা সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর লন্ডন ইউনিটের সদস্য। দেবাংশু আরও বলেন, "দিদিকে অসংখ্য ধন্যবাদ এই অসীম ধৈর্য দেখানোর জন্য। আপনার জায়গায় আমি থাকলে পারতাম না।" বামেদের ভারত বিরোধী, বঙ্গ বিরোধী, মানবতাবিরোধী বলেও দাবি করেছেন তিনি।

একই অভিযোগ তুলেছেন আর এক তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। তিনিও এসএফআই-এর লন্ডন ইউনিটের একটি ফেসবুক পেজের ছবি পোস্ট করেছেন। একই সঙ্গে সিপিএম সুদে-আসলে জবাব পাবে বলেও দাবি করেছেন এই তৃণমূল নেতা। এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি করেছেন কুণাল ঘোষ

ফেসবুকে তাঁর দাবি, 'অক্সফোর্ডে ছ'টা বামরামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা। ছ'পিস ছেলেমেয়ে ফেসবুকের প্রচারের জন্য নাটক করতে গিয়েছিল। ভেবেছিল সভা বানচাল হবে। পাবলিকও তেড়ে এগিয়ে যেতে তারা কার্যত পালালো। অক্সফোর্ড জানিয়েছে এরা তাদের ছাত্র নয়। বহিরাগত।'

তবে তৃণমূলের এই সব অভিযোগকে আমল দিতে নারাজ বর্ষীয়ান বাম নেতা সুজন চক্রবর্তী। প্রশ্নের মুখে সুজন বলেন, উনি যে বক্তৃতা দিয়েছেন, তার বেশিরভাগটাই মিথ্যা কথায় ভরা। তিনি আরও বলেন, শুধু বাংলায় নয়, লন্ডনেও উনি সিপিএম দেখতে পেয়েছেন।

উল্লেখ্য, এদিন বক্তৃতার মাঝে যখন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, তখন বাম আমলে নিজের মার খাওয়ার ছবি তুলে দেখান মমতা। তিনি স্পষ্ট বলেন, 'এখানে রাজনীতি করবেন না।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+