Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টাইটানিক অভিযানে হারিয়ে যাওয়া সাবমার্সিবলে কি শেষপর্যন্ত মিলবে জীবনের সন্ধান! নিখোঁজ রহস্যে ১০ পয়েন্ট

টাইটান সাবমার্সিবলে আটকে রয়েছে ৫ পর্যটকের জীবন। ৯৬ ঘণ্টার শ্বাসবায়ু মজুত ছিল। এখন তা ঠেকেছে মাত্র ১২ ঘণ্টায়। এই ১২ ঘণ্টার মধ্যে কি জীবনের সন্ধান মিলবে? প্রতিটি মুহূর্ত কাটছে গভীর উদ্বেগের সঙ্গে, এই পরিস্থিতি উদ্ধারকারীরা কসুর করছে না চেষ্টার।

দিনভর উদ্ধার অভিযানে এখন পর্যন্ত আশাপ্রদ কিছু ঘটেনি। এক বিশেষজ্ঞ জানিয়েছে, আটলান্টিকের অতলান্তে শুধু ঘুটঘুটে অন্ধকার আর কনকনে ঠান্ডা। নিজের মুখের সামনে নিজের হাতই দেখা যাচ্ছে না। সেখানে খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো বিশাল জলরাশির মধ্যে নিখোঁজ সাবমেরিনের সন্ধান চালাচ্ছেন উদ্ধারকারীরা।

আটলান্টিকে হারিয়ে যাওয়া সাবমার্সিবলে কি মিলবে জীবনের সন্ধান

শুধু একটাই আশার আলো সোনার ডিভাইসে উঠে আসা ঠুং-ঠাং শব্দ। কিন্তু সেই শব্দ কোথা থেকে আসছে বা ডুবো জাহাজটি লুকিয়ে আছে, সেটাই জানতে পারেনি কেউ। জাহাজে থাকা পাঁচজন ক্রু-সহ টাইটানিকের ধ্বংসাবশেষ পরিদর্শনে যাওয়া ডুবোজাহাজের সন্ধানকারী দলগুলির কাছে জীবনের লক্ষণ শুধু ৩০ মিনিটের ব্যবধানে 'ব্যাঙ্গিং শব্দ'।

তিনদিনের উদ্ধার অভিযানে ১০ পয়েন্ট একনজরে

  • ইউএস কোস্ট গার্ড, কানাডিয়ান জয়েন্ট রেসকিউ সেন্টার এবং ফ্রান্সের গবেষণা জাহাজগুলি সাবমার্সিবলটি শনাক্ত করার জন্য সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছুটছে। সাবমার্সিবল হল মনুষ্যচালিত জলযান, যা সাবমেরিনের মতোই চলে কিন্তু অনেক বেশি সীমিত পরিসরের মধ্যে।
  • উদ্ধার অভিযানে নেমে এক্সপ্লোরার্স ক্লাব জানিয়েছে, অনুসন্ধান সাইট থেকে পাওয়া তথ্যগুলি জীবনের সম্ভাব্য লক্ষণ দেখায়।
  • সোনার ডিভাইস ব্যবহার করে উদ্ধারকারীরা জলের নীচে 'ব্যাঙ্গিং' শব্দ শনাক্ত করেছে। যেখানে জাহাজটি তিনদিন আগে অদৃশ্য হয়ে গিয়েছিল, সেখান থেকেই শব্দ আসছে ৩০ মিনিটের ব্যবধানে।
  • ইউএস কোস্ট গার্ডের মতে, জাহাজটিতে থাকা পাঁচজনের কাছে আর ১২ ঘন্টারও কম অক্সিজেন অবশিষ্ট রয়েছে। টাইটানকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে কোনো জরুরি পরিস্থিতিতে ৯৬ ঘন্টা অক্সিজেন সরবরাহ করতে পারে।
  • ওশিয়ানগেট এক্সপিডিশনস মিশনের অপারেটর মহাসমুদ্রের নীচে অনুসন্ধান প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন। কার্বন ফাইবার এবং টাইটানিয়াম দিয়ে তৈরি ৬.৭ মিটার লম্বা টাইটানের কোনো চিহ্ন খুঁজে পেতে এখনপর্যন্ত ব্যর্থ তাঁরা।
  • উদ্ধারকারী দলগুলি উত্তর আটলান্টিকের ২০ হাজার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। কম দৃশ্যমানতা এবং প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধে তারা লড়ে যাচ্ছে।
  • টাইটানিক বিশেষজ্ঞ টিম মালটিন বলেন, আটলান্টিকের অতলান্তে শুধু ঘুটঘুটে অন্ধকার আর কনকনে ঠান্ডা। নিজের মুখের সামনে নিজের হাতই দেখা যাচ্ছে না।
  • একজন বিশিষ্ট পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তাঁর ছেলে ডুবোজাহাজে থাকা পাঁচজনের মধ্যে রয়েছেন। এছাড়াও নিখোঁজ রয়েছেন অ্যাকশন এভিয়েশনের চেয়ারম্যান হামিশ হার্ডিং।
  • হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিখোঁজ হওয়ার ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।
  • ব্রিটেনের রাজা চার্লসকে অনুসন্ধানের বিষয়ে অবহিত করা হয়েছে। বাকিংহাম প্রাসাদের একটি সূত্র জানিয়েছে, শাহজাদা দাউদ রাজার দাতব্য প্রতিষ্ঠান প্রিন্স ট্রাস্ট ইন্টারন্যাশনালে সঙ্গে জড়িত।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+