ভারত মহাসাগরে জোরদার নজরদারি চিনা ডুবোজাহাজের, লালফৌজের আগ্রাসী মনোভাবে চিন্তিত গোটা বিশ্ব

ক্রমেই ক্ষমতা বাড়াচ্ছে চিনা নৌবাহিনী। সূত্রের খবর, গত কয়েকদিনে লালফৌজের নৌবাহিনীর বিস্তর গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে ভারত মহাসাগরের। বেশ কিছু চিনা সাবমেরিনের গতিবিধিও নজরে পড়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের ধারণা ভারত মহাসাগরের চিনা ডুবো জাহাজের অবাধ বিচরণের দ্বারা কৌশলগত ভাবে নিজেদের সামরিক ক্ষমতা জাহির করতে চাইছে চিন।

জলপথে চিনা নৌবাহিনীর আগ্রাসী মনোভাব নিয়ে ক্ষুব্ধ একাধিক দেশ

জলপথে চিনা নৌবাহিনীর আগ্রাসী মনোভাব নিয়ে ক্ষুব্ধ একাধিক দেশ

এদিকে চিনের এই কার্যকলাপে স্বভাবতই উদ্বিগ্ন বিভিন্ন দেশের নৌবাহিনীর আধিকারিকেরা। বর্তমানে চিনের নৌ বাহিনীর এই ক্ষমতার আলোচ্য বিষয় ক্রমেই গোটা বিশ্বের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠছে। এদিকে সূত্রের খবর, চিনকে ঠেকাতে মার্কিন নৌবাহিনীও ক্রমশ এশিয়ার দিকে অগ্রসর হচ্ছে।

চিনকে ঠেকাতে কী ভাবছে আমেরিকা

চিনকে ঠেকাতে কী ভাবছে আমেরিকা

২৫ শে জুন ব্রাসেলস ফোরামের ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য রাখতে গিয়েও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রশাসনের সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও। চিনের কমিউনিস্ট পার্টি ক্রমেই ভারত সহ গোটা এশিয়ার জন্য একটা বড়সড় বিপদ হয়ে উঠছে বলেও মনে করেন তিনি। এই প্রসঙ্গে চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ-র আগ্রাসী ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

জাপানের দক্ষিণ উপকূলেও চিনা সাবমেরিনের দেখা মেলে

জাপানের দক্ষিণ উপকূলেও চিনা সাবমেরিনের দেখা মেলে

এদিকে সম্প্রতি একটি চিনা সাবমেরিনকে জাপানের দক্ষিণ উপকূলের ঠিক পাশ দিয়ে চলে যেতে দেখা যায়। বিতর্কিত পূর্ব চিন সাগরের দ্বীপের চারপাশে চিনা উপকূলের প্রহরী নৌযান গুলির এই আকস্মিক নজরদারির জেরে স্বভাবতই ক্ষোভ প্রকাশ করেছে জাপান। পূর্ব চিন সাগর, দক্ষিণ চিন সাগরেও লালফৌজের নৌসেনার এই অবাধ গতিবিধিকে এশিয়ার বেশিরভাগ দেশেই ভালো চোখে দেখছে না বলে জানা যাচ্ছে। এদিকে সমুদ্রপথে চিনের আধিপত্য বিস্তারের চেষ্টাকে ভাল চোখে দেখছে না ভিয়েতনামও।

তৈরি হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা

তৈরি হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা

এদিকে ভারত-চিন সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে, তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যাওয়া বিচিত্র নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। চিনের অনমনীয় আগ্রাসী নীতির কারণে পরিস্থিতি ক্রমে সেদিকেই যাচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এমতাবস্থায় ভারতের পাশে আমেরিকা দাঁড়ালে অবশ্যম্ভাবী ভাবে যুদ্ধ বেঁধে যেতেই পারে। তখন পাকিস্তান ও উত্তর কোরিয়া দাঁড়াবে চিনের পিছনে। তখন জাপান, অস্ট্রেলিয়াও ভারতের পক্ষ নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+