তালিবানরা বলছে তাদের দখলে পঞ্জশির, নর্দান অ্যালায়েন্স বলছে খতম ৭০০ 'তালিবান'

তালিবানরা বলছে তাদের দখলে পঞ্জশির, নর্দান অ্যালায়েন্স বলছে খতম ৭০০ 'তালিবান'

শুরু থেকেই পঞ্জশির অঞ্চল মাথাব্যাথা হয়ে রয়েছে তালিবানদের৷ কাবুল থেকে মাত্র ১৫০ কিমি দূরত্বের এই এলাকা এখনও হাতছাড়া তালিবানদের৷ এবার তো দূর এর আগেও যখন আফগানিস্তানে ক্ষমতায় তালিবানরা ছিল তখনও পঞ্জশিরে ঢুকতে পারেনি তারা৷ তবে এবারে তালিবানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে পঞ্জশিরের অনেক এলাকা তারা দখল করে নিয়েছে৷ উল্টো দিকে নর্দান অ্যালায়েন্সের পক্ষ থেকে বলা হয়েছে ৭০০ জন তালিবানকে খতম করেছে তারা।

ফৈহিম দাসটি-র টুইট!

ফৈহিম দাসটি-র টুইট!

পঞ্চশিরের রক্ষাকারী ন্যাশানাল রেসিসটেন্ট ফোর্সের পক্ষ থেকে ফৈহিম দাসটি একটি টুইটে জানিয়েছেন, 'সকাল থেকে (শনিবার) পঞ্জশিরের একাধিক জায়গায় ৭০০ জন তালিবান নিহত হয়েছে। ১০০০ জন তালিবানকে বন্দি করা হয়েছে। এখনও অনেকে আত্মসমর্পণ করতে চাইছে। এমনকি তালবান সন্ত্রাসীদের পঞ্জশির থেকে বিতাড়িত করে কপিসা প্রদেশের সীমানার বাইরে বের করা গিয়েছে।

কী বলছে তালিবানরা?

কী বলছে তালিবানরা?

অন্যদিকে তালিবানরা দাবি করেছে পঞ্চশিরের রাজধানী বজরক দখল করে ফেলেছে তারা। এমনকি সেখানকার গভরনরের অফিসও তচনচ করে দিয়েছে তারা! আসওয়াকা নিউজ এজেন্সি প্রকাশিত খবর তালিবানরা দাবি করেছে যে তারা পঞ্জশিরের শুতুল জেলা দখলের পর আনাবা জেলায় প্রবেশ করেছে। তালেবান মুখপাত্র বিলাল করিমি বলেন, খিনজ ও উনাবা জেলা দখল করা হয়েছে। তালিবান বাহিনী প্রদেশের সাতটি জেলার চারটির নিয়ন্ত্রণ নিয়েছে৷ তিনি আরও বলেন, মুজাহিদিন (তালিবান সন্ত্রাসীরা) পঞ্জশিরের কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে। তালিবানের আর একটি সূত্র সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে পঞ্জশিরে রাজধানী বাজারক এবং প্রাদেশিক গভর্নরের বাসস্থানে যাওয়ার রাস্তায় ল্যান্ডমাইনের কারণে তালিবানের অভিযান বাধা পেয়েছে।

পঞ্জশির থেকে পালাচ্ছে তালিবানরা!

পঞ্জশির থেকে পালাচ্ছে তালিবানরা!

রবিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি সাদা পতাকা নিয়ে তালিবানদের একটি কনভয় বের হচ্ছে পঞ্জশিরের একটি এলাকা থেকে। ইরানি সাংবাদিক তাজুদ্দেন সরোসেরের শেয়ার করা এই ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ড ভয়েসে শোনা যাচ্ছে কিছু মানুষ উৎসহ নিয়ে বলছেন তালিবানরা পঞ্জশির থেকে পালিয়ে যাচ্ছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+