আমেরিকায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াতে পারে ১ লক্ষের গণ্ডি, আশঙ্কা ডাঃ অ্যান্টনি ফৌসির
আমেরিকায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াতে পারে ১ লক্ষের গণ্ডি, আশঙ্কা ডাঃ অ্যান্টনি ফৌসির
ইতিমধ্যেই গোটা বিশ্বে করোনা আক্রন্তের সংখ্যা ১ কোটির গণ্ডি পার করেছে। এদিকে দিন যত গড়াচ্ছে ততই করোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ইতিমধ্যেই সেখানে আক্রান্ত হয়েছেন ২৭ লক্ষেরও বেশি মানুষ। এমতাবস্থায় আমেরিকার দৈনিক করোনা সংক্রমণ নিয়ে আশঙ্কা প্রকাশ করতে দেখা গেল মার্কিন যুক্ত রাষ্ট্রের বিখ্যাত ইমিউনোলজিস্ট অ্যান্টনি স্টিফেন ফৌসি।

১৯৮৪ সাল থেকে অ্যান্টনি স্টিফেন ফৌসি ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি আন্ড ইনফেক্সাস ডিসিসেস এর পরিচালক হিসাবে কাজ করেছেন। তাঁর কথায়, "আমাদের হাতে এখন কোনও নিয়ন্ত্রণ নেই। বর্তমানে যদিও আমেরিকায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষের গণ্ডি পার করে তাহলেও অবাক হওয়ার কিছু নেই।” একইসাথে তিনি এও জানিয়েছেন আমেরিকার চারটি প্রদেশ থেকেই বর্তমানে সর্বাধিক নতুন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে।
এদিক গত মঙ্গলবারই আমেরিকায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের সীমারেখা ছাড়ায় বলে জানা যাচ্ছে। গত ৫ দিনে এটা চতুর্থবার। এদিকে আমেরিকায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৭ লক্ষ ২৭ হাজার ৯৯৬ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩০ হাজার মানুষের। সূত্রের খবর আমেরিকার দক্ষিণ ও পশ্চিমা এলাকা থেকেই সর্বাধিক করোনা সংক্রমণের খবর শোনা যাচ্ছ। বর্তমানে ১৬ টি রাজ্য একাধিক বিধিনিষেধ শিথিল করার কথা ভাবলেও তা বর্তমানে বাতিল করা হচ্ছে বলে জানা যাচ্ছে। বিখ্যাত ইমিউনোলজিস্ট অ্যান্টনি স্টিফেন ফৌসির মতে এই রাজ্য গুলির মধ্যে সর্বাধিক খারাপ অবস্থা ফ্লোরিডা, অ্যারিজোনা, টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications