FBI-এর নবম ডিরেক্টর হলেন কাশ প্যাটেল, স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার নিলেন ট্রাম্প ঘনিষ্ঠ
ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল বৃহস্পতিবার মার্কিন সিনেটে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)-এর নবম ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন। আর ডিরেক্টর পদে আসীন হওয়ার পরই তিনি এফবিআইকে "স্বচ্ছ, জবাবদিহিপূর্ণ এবং ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ" করার অঙ্গীকার করেছেন।
নির্বাচিত হওয়ার পর এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে কাশ প্যাটেল লেখেন, "ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের নবম ডিরেক্টর হতে পেরে আমি সম্মানিত। রাষ্ট্রপতি ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে তাদের আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই"।

তিনি আরও বলেন, "আমেরিকান জনগণের এমন একটি এফবিআই প্রাপ্য, যা স্বচ্ছ, জবাবদিহিপূর্ণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিচার ব্যবস্থার রাজনীতিকরণ জনসাধারণের আস্থা নষ্ট করেছে - কিন্তু আজ থেকে সেই অধ্যায় শেষ হচ্ছে চিরতরে"।
তিনি প্রতিশ্রুতি দেন যে, "ব্যুরোর জন্যে নিবেদিত এই প্রাণ। পুরুষ ও নারীদের সঙ্গে কাজ করে আমরা এমন একটি এফবিআই পুনর্গঠন করব, যাতে আমেরিকানরা গর্বিত হতে পারে। যারা আমেরিকার ক্ষতি করতে চায়, তাদের জন্য এটি সতর্কবার্তা: আমরা এই গ্রহের প্রতিটি কোণ থেকে আপনাদের খুঁজে বের করব"।
আমেরিকা সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, সিনেটে ৫১-৪৯ ভোটে কাশ প্যাটেলের অনুমোদন পাস হয়। ডেমোক্র্যাট সিনেটররা সবাই তার বিরুদ্ধে ভোট দেন। আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মুরকোস্কি ও মেইনের সুসান কলিন্স তার বিরোধিতা করেন। তবে রিপাবলিকান পার্টির বাকি সদস্যরা, বিশেষ করে সিনেট সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল, তাকে সমর্থন করেন। আর এরকমই সমর্থন নিয়ে কাশ প্যাটেল ডিরেক্টর হিসাবে নির্বাচিত হন।
- এবার জেনে নিন কে এই কাশ প্যাটেল -
কাশ প্যাটেল রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। এফবিআই পরিচালনার দায়িত্ব নেওয়ার পর সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি কী পদক্ষেপ নেন, সেটাই এখন দেখার বিষয়।












Click it and Unblock the Notifications