ফাইটার প্লেন ও অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য ইউরোপীয় ইউনিয়নের
সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না হলেও ইউক্রেনের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রবিবার EU ঘোষণা করেছে যে তারা ইউক্রেনে যুদ্ধবিমান সহ আধুনিক অস্ত্র পাঠাবে। কারণ পূর্ব ইউরোপীয় দেশ হিসেবে ইউক্রেন প্রতিবেশী রাশিয়ার সর্বাত্মক আক্রমণের বিরুদ্ধে লড়াই করছে। ২৭ সদস্যের ইউরোপীয় ব্লক ইতিমধ্যেই রাশিয়ান বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং দুটি ক্রেমলিন-নিয়ন্ত্রিত মিডিয়া আউটলেটেও নিষেধাজ্ঞা জারী করেছে৷ তবে ব্রাসেলসের মাধ্যমে সরাসরি অস্ত্র পাঠানোর পরিকল্পনা এই প্রথম।

পুতিনের ইউক্রেন আক্রমণের বিষয়টি নিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেছেন, এটি একটি দমবন্ধকর মুহূর্ত। ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের প্রতি সমর্থন আরো বাড়িয়েছে এবং আগ্রাসী পুতিনের রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রথমবারের মতো, ইউরোপীয় ইউনিয়ন আক্রমণের মুখে থাকা একটি দেশকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম ক্রয় ও সরবরাহের জন্য টাকা দেবে৷ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেছেন, ইউক্রেনের অস্ত্র কেনার জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ৫০ কোটি ডলার বরাদ্দ করবে। তিনি আরও বলেন, এমনকি আমরা ইউক্রেনকে যুদ্ধবিমানও সরবরাহ করব। বোরেল রবিবার একটি সংবাদ সম্মেলনে আরও বলেন, আমরা শুধু গোলাবারুদ নিয়ে কথা বলছি না। আমরা যুদ্ধের জন্য প্রয়োজনীয় আরও গুরুত্বপূর্ণ অত্যাধুনিক অস্ত্র দিচ্ছি ইউক্রেনকে।' দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ইইউকে বলেছেন ইউক্রেনের সেনাবাহিনী পরিবহন করতে সক্ষম এমন যুদ্ধবিমান তাদের প্রয়োজন।
ইউক্রেনকে আশ্বস্ত করে বোরেল জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের কিছু সদস্য রাষ্ট্রের কাছে এই ধরনের বিমান রয়েছে। ইউক্রেনকে মানবিক ও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমের দেশগুলি রাশিয়ার উপর ধারাবাহিক আর্থিক নিষেধাজ্ঞার পরেই এই নতুন বক্তব্যটি সামনে এসেছে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন শনিবার ঘোষণা করেছেন যে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউক্রেনে ৩৫০ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র পাঠাবে৷ মার্কিন যুক্তরাষ্ট্র গত এক বছরে ইউক্রেনকে ১ বিলিয়ন ডলারের বেশি নিরাপত্তা সহায়তা দিয়েছে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন এবং অন্যান্য সহ দুই ডজনেরও বেশি দেশ ইউক্রেনকে সাহায্য করার জন্য অস্ত্র ও অর্থের প্রতিশ্রুতি দিয়েছে।
জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের মতে ইউক্রেনে অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি জামার্নির একটি দীর্ঘস্থায়ী নীতিকে পাল্টে দিয়েছে কারণ রাশিয়ার এই আক্রমণ একটি টার্নিং পয়েন্ট। জার্মানির পক্ষ থেকে ইউক্রেনে পাঠানো অস্ত্রের মধ্যে রয়েছে ৫০০টি স্টিংগার মিসাইল এবং ১০০০টি অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র। এটি আমাদের সমগ্র যুদ্ধ-পরবর্তী দেশকে হুমকির মুখে ফেলেছে বলে দাবি করেছেন স্কোলজ। তিনি বলেছেন, এই পরিস্থিতিতে, ভ্লাদিমির পুতিনের আক্রমণকারী সেনাবাহিনীর বিরুদ্ধে আত্মরক্ষায় ইউক্রেনকে সমর্থন করার জন্য আমাদের সর্বোচ্চ কাজ করা কর্তব্য৷ জার্মানি দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে রয়েয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications