যত জ্বলবে বাংলাদেশ, তত লাভ ভারতের! ঘরে আসবে লাখ লাখ ডলার, হবে বিপুল কর্মসংস্থান

India-Bangladesh: শেখ হাসিনা সরকারের পতনের কয়েকমাস কেটে গিয়েছে! কিন্তু সে দেশের মানুষের কোনও উন্নতিই হয়নি। উল্টে সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া দাম। মুদ্রাস্ফীতির চাপে সাধারণ মানুষ।

এমনকী প্রশ্নের মুখে বাংলাদেশের আইনশৃঙ্খলা। সে দেশে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে মৌলবাদীরা। লাগাতার সংখ্যালঘু হিন্দুদের উপর চলছে হামলা। এই অবস্থায় গোটা বিশ্বের নজরে রয়েছেন নোবেলজয়ী ইউনূস।

Bangladesh

এই অবস্থায় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতিও। সে দেশজুড়ে ছড়িয়ে রয়েছে টেক্সটাইল শিল্প। আর তা অর্থনীতিতে বঙ্গবন্ধুর দেশকে মজবুত করে। কিন্ত্য গত কয়েকমাস ধরে যেভাবে উত্তাল হয়ে রয়েছে তাতে কার্যত মুখ থুবড়ে পড়েছে বৃহত টেক্সটাইল শিল্প।

বহু বিদেশি সংস্থা সেখানে কাজ করাতে ভয় পাচ্ছে। এমনকি বাংলাদেশে একাধিক সংস্থা বন্ধের মুখে বলেও দাবি নিউজ ১8 এর হিন্দি পোর্টালে। যা বড় ঝটকা দিয়েছে সেদেশকে।

  • India-Bangladesh: চিনের পর দ্বিতীয় নম্বরে বাংলাদেশ

চিনের পর বাংলাদেশের বস্ত্র শিল্প বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিল্প। বহু গ্লোবাল সংস্থা, উদ্যোগ সে দেশে কাপড় তৈরি করে। এবং তা ভারত সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। গত অগাস্ট মাস থেকে বাংলাদেশজুড়ে চলছে নৈরাজ্য! কার্যত সে দেশে হাতের বাইরে আইনশৃঙ্খলা। লাঘাতার বনধ, হুমকির জেরে মুখ থুবড়ে পড়েছে প্রোডাকশন। ভয় আতঙ্কে সে দেশ থেকে মুখ ফেরাচ্ছে বহু গ্লোবান ব্র্যান্ড। এমনটাই দাবি ওই সংবাদমাধ্যমের। শুধু তাই নয়, ভারতের দিকে সেই সমস্ত সংস্থা ইতিমধ্যে ঝুকতে শুরু করেছে বলেও দাবি করা হয়েছে।

বাংলাদেশে জিডিপি গ্রোথে বস্ত্রশিল্পের বহু বড় ভূমিকা রয়েছে। যা কিনা প্রায় ১১ শতাংশ। এমতাবস্থায় টেক্সটাইল শিল্প আরও পতনের মুখে পড়লে বিপুল সংখ্যক কর্মসংস্থান হারাতে পারে, যার কারণে দেশকে বিপুল পরিমাণ ঋণ নিতে বাধ্য হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর তা হলে পাকিস্তানের থেকেওবাংলাদেশের অবস্থা আরও খারাপ হবে বলেও দাবি।

  • India-Bangladesh: ভিতরের খবর কী জানেন?

বাংলাদেশের পরিস্থিতিতে ভারতের চিন্তা বেড়েছে। বেশ কিছু ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক কার্যত তলানিতে। অন্যদিকে আবার বাংলাদেশের জন্য ভারতের বিপুল আর্থিক লাভের সম্ভাবনা।। একাধিক গ্লোবাল বস্ত্র সংস্থা ভারতে আসার চেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে গুজরাতের সুরাট বিকল্প হতে পারে। ইকোনমিক্স টাইমসের খবর অনুযায়ী, সুরাটের টেক্সটাইল শিল্পে একাধি বস্ত্র ব্র্যান্ড আগ্রহ দেখাচ্ছে।

রেডিমেড জামা-কাপড় তৈরি করে এমন বহু বিশ্বের সংস্থা সে রাজ্যের পোশাক উৎপাদন এবং সরবরাহ নিয়ে আগ্রহী বলেই দাবি। বিশেষ করে শ্রমিক থেকে প্রযুক্তি সবকিছু দেখে গ্লোবাল সংস্থাগুলি খুশি বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+