অডিও বার্তায় ভারতকে হাড়হিম করা হুমকি আল কায়েদা গোষ্ঠীভুক্ত জঙ্গি জাকির মুসার
গাজওয়াত-উল-হিন্দ জঙ্গিগোষ্ঠীর প্রধান জাকির মুসা ফের একবার ভারতকে নিয়ে কড়া হুমকি দিল।
আল কায়েদার ছত্রছায়ার গড়ে ওঠা কাশ্মীরের গাজওয়াত-উল-হিন্দ জঙ্গিগোষ্ঠীর প্রধান জাকির মুসা ফের একবার ভারতকে নিয়ে কড়া হুমকি দিল। হিজবুল মুজাহিদিন ছেড়ে আল কায়েদায় নাম লেখানো মুসা জানিয়েছে, অধীকৃত হিন্দুস্তানকে স্বাধীন না করা পর্যন্ত তারা ক্ষান্ত হবে না।

অডিও বার্তায় অষ্টম শতকের মুহম্মদ বিন কাসিমের কথা উল্লেখ করা হয়েছে। যিনি তখনকার সিন্ধ প্রদেশের হিন্দু রাজাকে খুন করে শরিয়ত আইন প্রচলন করেন। সেই একইপথে মুসলমান সমাজ এগিয়ে এসে যুদ্ধ করে ফের একবার ইসলামিক সাম্রাজ্য গড়ে তুলুক। অডিও বার্তায় এটাই বলা হয়েছে।
মুসার বক্তব্য, হিন্দুস্তানে অর্থাৎ ভারতে ইসলামিক সাম্রাজ্য বিস্তার না করা পর্যন্ত তারা শান্ত হবে না। এজন্য জঙ্গিদের সেনা দল 'এষা ইন শাম'-এ সকলকে যোগ দিতে বলেছে সে। মুসার বার্তা গাজওয়াতের টেলিগ্রাম চ্যানেল 'আল হুর'-এর মাধ্যমে জঙ্গিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
পাশাপাশি মুসলমান সমাজের কাছে মুসার বার্তা, নরম বিছানায় শুয়ে বালিশ মাথায় দিয়ে আরাম করলে জন্নতে যাওয়া যাবে না। বরং বাইরে বেরিয়ে শরিয়ত আইন ও ইসলামিক সাম্রাজ্য বিস্তারে হাতে হাত মিলিয়ে সাহায্য করতে হবে। একমাত্র তাহলেই জন্নতের রাস্তা খুলে যাবে।












Click it and Unblock the Notifications