T20 World Cup 2024: ভারত-পাকিস্তান ম্যাচে "Lone Wolf" কায়দায় হামলার হুঁশিয়ারি ISIS এর
T20 World Cup 2024: আগামী ৯ জুন আইসিসি T20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে। হাইভোল্টেজ এই ম্যাচের (IND vs PAK Match) দিকে গোটা বিশ্বের নজর রয়েছে। আর সেখানেই বড়সড় হামলার হুঁশিয়ারি দিল ইসলামিক স্টেট (ISIS Terrorists Attack threat for IND vs PAK Match)। "Lone Wolf" কায়দায় এই হামলা হবে বলে হুঁশিয়ারি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের।
আর এই হুঁশিয়ারি পাওয়ার পরেই সতর্ক মার্কিন প্রশাসন। কোনও ভাবেই যাতে ভারত-পাকিস্তান ম্যাচ (IND vs PAK Match) বাতিল না হয় সেজন্য একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জঙ্গি সংগঠনের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে (T20 World Cup 2024) ভারত-পাকিস্তান ম্যাচে হামলার কথা বলা হয়েছে। "লোন উলফ" কায়দায় এই হামলার কথা বলা হয়েছে।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের এহেন হুঁশিয়ারি সামনে আসার পরেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নিউইয়র্কের লং আইল্যান্ডের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে এখন থেকেই।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল জানিয়েছেন, নিরাপত্তা বাড়ানোর জন্য এনওয়াইপিডিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। কোনও ভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি না হয় সেদিকেও নজর রাখার কথা বলা হয়েছে।
সে দেশের পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার জানিয়েছেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা উচিৎ। কোনও ভাবে হালকা ভাবে নেওয়া হচ্ছে। তবে এহেন হুমকি নতুন কিছু নয়। গত কয়েকমাস ধরে লাগাতার হুমকি দিয়ে আসছে ইসলামিক স্টেট। সম্প্রতি নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের উপর একটি ড্রোনকে উড়তে দেখা যায়। যেখানে ম্যাচের তারিখ '৯/৬/২০২৪' লেখা। আর তা দেখার পরেই বিষয়টি নিয়ে আরও সতর্ক মার্কিন প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
বলে রাখা প্রয়োজন, T20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মার্কিন মুলুকের সময় অনুযায়ী ১ জুন হবে। তবে ভারতের সময় অনুযায়ী ২ জুন ভোরে শুরু হবে। এই প্রথম টি২০ বিশ্বকাপে ২০টি দেশ অংশ নিয়েছে। সময় একেবারেই হাতে নেই। শেষ মুহূর্তের প্রস্তুতি। ১লা জুন বাংলাদেশের বিরুদ্ধে ময়দানে নামবে ভারত। আর তার আগে আইএসের এহেন হুমকি ঘিরে আশঙ্কার কালো মেঘ। আতঙ্ক বাড়ছে অন্যান্য ম্যাচগুলি নিয়েও।
'লোন উলফ' হামলা কী?
বিশ্বে 'লোন উলফ' হামলার ঘটনা বাড়ছে। যা রীতিমত উদ্বেগের কারণ। এহেন হামলার অর্থ হল, আইএস ভাবধারাকে সমর্থন করে এমন কেউ বা কারা নিজে নিজেই হামলা চালাতে পারে। সরাসরি সেই সংগঠনের হস্তক্ষেপ ছাড়াই হামলা হয়। এছাড়া স্লিপার সেল গঠন করে হামলা চালানোকেও 'লোন উলফ' বা 'উলফ প্যাক' হামলা বলা হয়।












Click it and Unblock the Notifications