পাকিস্তানে বাসে জঙ্গি হামলা, গুলি করে ২৩ জনকে হত্যা
পাকিস্তানের বালুচিস্তানে বাসে জঙ্গি হামলা। বন্দুকধারীরা বাস থেকে ২৩ জনকে জোর করে নামিয়ে গুলি করে হত্যা করেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বালুচিস্তানের মুসাখেল জেলায়জঙ্গিরা বেশ কয়েকটি বাস, ট্রাক ও ভ্যান থামায়। যাত্রীদের পরিচয় জানার পরে গুলি করে। এই হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মুসাখেলের একজন ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, জঙ্গিরা বালুচিস্তানের সঙ্গে পঞ্জাবের সংযোগকারী মহাসড়কে বেশ কয়েকটি বাস, ট্রাক ও ভ্যান থামায়। তারপরে ২৩ জনকে গুলি করে মারে। তিনি আরও জানিয়েছেন, পঞ্জাব থেকে যাওয়া আসা যানবাহনে তল্লাশি করা হয়েছে। মূলত পঞ্জাব থেকে আসা লোকজনকে চিহ্নিত করে গুলি করা হয়েছে।

পাকিস্তানের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এক আধিকারিক জানিয়েছেন,সশস্ত্র লোকো মুসাখেলে মহাড়ক অবরোধ করে যাত্রীদের নামিয়ে দেয় এবং ১০ টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বালুচিস্তানের মুখ্যমন্ত্র সফরকাজ বুগতি বুগতি বলেছেন, সন্ত্রাসবাদী ও তাদের সাহায্যকারীদের রেহাই দেওয়া বে না। তিনি এই সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, সন্ত্রাসবাদী ও তাদের সহযোগীদের ছাড় দেওয়া হবে না। বালুচিস্তান সরার অপরাধীদের শাস্তি দেবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।
পুলিশ ঘটনাস্থে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মৃতরা পঞ্জাবের লোক বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের পঞ্জাব সরকারের মুখপাত্র আজমা বুখারি। তিনি আরও বলেছেন, এই হামলার ধরণটি প্রায় চার মাস আগে ঘটে যাওয়া হিংসার মতোই। পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের ওই হামলায় নয়যাত্রীকে জোর করে বাস থেকে নামিয়ে শনাক্ত করার পরে হত্যা করা হয়েছিল।












Click it and Unblock the Notifications