হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, মাইন পোঁতার অভিযোগে ইরানকে সতর্ক করলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের অতি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ওই প্রণালীতে সমুদ্রপথে মাইন পোঁতার অভিযোগ সামনে আসতেই ইরানকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি যদি সত্যিই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে, তা হলে অবিলম্বে তা সরিয়ে নিতে হবে, না হলে এর ফল হবে অত্যন্ত কঠোর।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের পথে মাইন পোঁতার কোনও নির্ভরযোগ্য তথ্য এখনও মার্কিন প্রশাসনের হাতে নেই। তবে এমন কিছু ঘটলে তার সামরিক পরিণতি ইরানের জন্য অত্যন্ত ভয়াবহ হতে পারে বলেই সতর্ক করেছেন তিনি। ট্রাম্পের কথায়, "যদি ইরান সত্যিই মাইন পুঁতে থাকে, তা হলে অবিলম্বে তা সরিয়ে নেওয়াই তাদের একমাত্র সঠিক সিদ্ধান্ত।"

একই সঙ্গে তিনি দাবি করেন, সমুদ্রপথে অবৈধ মাদক পাচার রুখতে আমেরিকা ইতিমধ্যেই অত্যাধুনিক প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যবহার করছে। এই ধরনের অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত জাহাজগুলিকে বড়সড় সামরিক অভিযানের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে দাবি করা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত দুই আধিকারিকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী এলাকায় কয়েক ডজন সমুদ্র মাইন পুঁতে রাখা হয়েছে। যদিও এই মাইন বসানোর সঙ্গে সরাসরি ইরানের যোগ রয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। এই খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ও ইরানকে সরাসরি সতর্ক করেন ট্রাম্প।
অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালীতে পোঁতা মাইন নিষ্ক্রিয় বা অপসারণের কাজ করছে মার্কিন নৌবাহিনী। ট্রাম্পের মন্তব্যের পরপরই এই ভিডিওগুলি প্রকাশ্যে আনা হয়েছে।
বিশ্ব জ্বালানি সরবরাহের ক্ষেত্রে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। উপসাগরীয় দেশগুলি থেকে বিপুল পরিমাণ তেল এই পথ দিয়েই বিশ্বের নানা দেশে পৌঁছে যায়। এক দিকে ইরান ও অন্য দিকে ওমান এই দুই দেশের মাঝখান দিয়ে গিয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ।
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়তেই এই প্রণালীকে কার্যত অচল করে দেওয়ার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। যদিও তেহরান দাবি করেছে, হরমুজ প্রণালীর উপর তাদের 'সম্পূর্ণ নিয়ন্ত্রণ' রয়েছে। এমনকি ইরানের সামরিক বাহিনীর শক্তিশালী শাখা ইসলামিক রেভুলুুশনারি গার্ড ক্রপস হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলা চলতে থাকলে এই অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়া হতে পারে।
এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতি ও জ্বালানি নিরাপত্তা উভয় ক্ষেত্রেই নতুন করে উদ্বেগ বাড়ছে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications