আজ প্রধানমন্ত্রীর শপথ নিচ্ছেন তারেক, কোথায় হবে নতুন ঠিকানা? জানুন
বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে আজ ঐতিহাসিক দিন। দীর্ঘ বিরতির পর প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। শপথের আগে সাংবিধানিক নিয়ম মেনে তিনি ঢাকা১৭ আসনটি রেখে বগুড়া ৬ আসনের সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। তাঁর কথায়, বিএনপি প্রধান ইতিমধ্যেই কমিশনে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় ফিরছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। দলটি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে, সহযোগী দলগুলিকে নিয়ে জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২। স্থগিত ফলাফলের দুই আসনেও এগিয়ে বিএনপি প্রার্থীরা। তারেক নিজে দু'টি আসনে লড়েছিলেন ও দু'টিতেই জয়ী হন। নিয়ম অনুযায়ী একটি আসন রেখে অন্যটি ছেড়ে দেওয়ায় বগুড়া ৬ আসনে উপনির্বাচন অনিবার্য।

প্রায় আড়াই দশক পর আবারও প্রধানমন্ত্রী পদে বসছেন বিএনপি নেতা। এর আগে ২০০১ সালের ১০ অক্টোবর তাঁর মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। এবার তাঁর পুত্রের হাতেই উঠতে চলেছে দেশের প্রশাসনিক দায়িত্ব।
অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। প্রায় ১২ শতাধিক দেশি বিদেশি অতিথির উপস্থিতির সম্ভাবনা রয়েছে। ভারতের তরফে অনুষ্ঠানে যোগ দেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। নতুন মন্ত্রিসভায় সদস্য সংখ্যা হতে পারে ৩৫ থেকে ৩৭, এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৬ - ২৭ জন ও প্রতিমন্ত্রী ৯ থেকে ১০ জন।
নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য রাজধানীর 'মন্ত্রিপাড়া' হিসেবে পরিচিত বেইলি রোড, মিন্টো রোড ও হেয়ার রোড এলাকায় ৩৬ টি বাংলোবাড়ি ও অ্যাপার্টমেন্ট প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে কয়েকটি বাসভবন খালি করা হয়েছে, বাকিগুলিতেও নোটিস পাঠানো হয়েছে।
তবে শপথের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেকের সরকারি ঠিকানা কী হবে, তা এখনও স্পষ্ট নয়। সতেরো বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর থেকে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করছেন। দলীয় সূত্রের ইঙ্গিত, আপাতত সেখানেই থাকবেন তিনি। পরবর্তীতে তাঁর সরকারি বাসভবন হতে পারে রাষ্ট্রীয় অতিথি ভবন 'যমুনা'।
উল্লেখযোগ্য, তাঁর পূর্বসূরি শেখ হাসিনার সরকারি বাসভবন 'গণভবন' ২০২৪ সালের রাজনৈতিক পালাবদলের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সব মিলিয়ে, রাজনৈতিক প্রত্যাবর্তনের এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বাংলাদেশে, যেখানে শপথের মঞ্চেই শুধু নয়, নজর থাকবে নতুন প্রধানমন্ত্রীর প্রথম সিদ্ধান্ত ও তাঁর ঠিকানার দিকেও।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট











Click it and Unblock the Notifications