ট্রাম্পের ওপরে হামলার ভবিষ্যদ্বাণী তিন মাস আগে! আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও 'বড় কথা' পাদ্রীর
শনিবার সন্ধেয় পেনসিলভেনিয়ার প্রচার সভায় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপরে গুলি চলে। চিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ট্রাম্পের ওপরে হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। উল্লেখ করা প্রয়োজন এক পাদ্রী ট্রাম্পের ওপরে হামলার পূর্বাভাস দিয়েছিলেন।
ট্রাম্পের ওপরে হামলার পরে সোশ্যাল মিডিয়ায় সেই পাদ্রীর ভবিষ্যদ্বাণীর ভিডিও অনেকে শেয়ার করতে শুরু করেছেন। ট্রাম্পের ওপরে হামলার ভবিষ্যদ্বাণী করা ওই পাদ্রীর নাম ব্র্যান্ডন বিগস। গত মার্চে তাঁর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।

কী কী ঘটতে পারে
ওই ভিডিওতে ব্র্যান্ডন বিগস ট্রাম্পের ওপরে হামলার ভবিষ্যদ্বাণী করা ছাড়াও বলেছেন, এমন অনেক কিছু বলেছেন, যা খুব তাড়াতাড়ি আমেরিকায় ঘটতে চলেছে।
বিগস বলেছেন, ট্রাম্পের ওপরে মারাত্মক হামলা তিনি দেখতে পাচ্ছেন। গুলি তাঁর মাথার খুব কাছ দিয়ে কানে লাগবে। তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঈশ্বরকে স্মরণ করবেন বলেও জানিয়েছিলেন ওই পাদ্রি। প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হবেন বলেও ভবিষ্যদ্বাণী করেছিলেন ওই পাদ্রি।
ওই ভিডিওতে আমেরিকায় মন্দার পূর্বাভাসও দেওয়া হয়েছে। বিগস বলেছেন, আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের পরে অর্থনীতিতে মন্দা দেখতে পাচ্ছেন। যা আমেরিকার ইতিহাসে খুব খারাপ মন্দা হবে।
Recorded on 3/14/24 (verified), Pastor Brandon Biggs recounts a prophecy he saw.
— Yunasai (@XYunasai) July 15, 2024
"I saw an attempt on [Trump's] life that this bullet flew by his ear and it came so close to his head that it busted his ear drum. And I saw, he fell to his knees during this timeframe..."#Trump pic.twitter.com/W1BGNOPrFg
কী হয়েছিল শনিবার
শনিবার সন্ধেয় পেনসিলভেনিয়ার বাটলারে সভা চলার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকবাজরা। একটি গুলি তাঁর ডানকান ছুঁয়ে চলে যায়। সেই সময় তিনি মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিসের কর্মীরা তাঁকে মঞ্চ থেকে তুলে নিয়ে যান।
প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আইন প্রয়োগকারী এবং প্রথম প্রতিক্রিয়াকারীদের ধন্যবাদ জানান। শনিবারের পর রবিবার সারাদিন ধরে দেশের প্রেসিড্নেট থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ডোনাল্ড ট্রাম্পের ওপরে হামলার নিন্দা করেছেন।
ঈশ্বরের জন্য রক্ষা
ডোলান্ড ট্রাম্প বলেছেন, শনিবারের প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ। কারণ কেবলমাত্র ঈশ্বর অকল্পনীয় ঘটনাকে বাধা দিয়েছেন। তবে এই ঘটনায় তিনি ভয় পাচ্ছেন না, দৃঢ় বিশ্বাসের অটল থাকবেন এবং খারাপের মোকাবিলা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, গুলিতে যে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, সেই পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সময়ে গুরুত্বপূর্ণ হল ঐক্যবদ্ধ থাকা। আমেরিকান হিসেবে আসল চরিত্র দেখাতে হবে। দৃঢ় প্রতিজ্ঞ থাকার পাশাপাশি কখনই খারাপকে জয়ী হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, তিনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন।
-
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications