Bangladesh Protest: ঢাকার রাস্তায় ট্যাঙ্ক, সেনার বুটের আওয়াজ! এবারও অশান্তির পিছনে জামাত? রয়েছে পাক ভূমিকাও

Bangladesh Protest: নতুন করে ফের অশান্ত বাংলাদেশ! 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর ডাকা অসহযোগ আন্দোলনে একেবারে রক্তাত্ব পরিস্থিতি। ব্যাপক সংঘর্ষে রাজধানী ঢাকা সহ বাংলাদেশে ১৪ জন পুলিশ-সহ প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এই অবস্থায় নতুন করে কার্ফু জারি করা হয়েছে।

আর তা অনির্দিষ্টকালের জন্য জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। আর এরপরেই ঢাকার রাস্তায় ফের একবার ট্যাঙ্কের দাপাদাপি দেখা গিয়েছে। শুধু তাই নয়, কার্ফু ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে (Bangladesh Protest) ।

Bangladesh Protest

Bangladesh Protest: ভাঙচুর চালানো হল একাধিক শাসকনেতার বাড়িতে

অসহযোগ আন্দোলনের প্রথমদিনেই উত্তাল পরিস্থিতি (Bangladesh Protest) । রবিবার সকাল থেকে মধ্যরাত। আন্দোলনে উত্তাল ঢাকা সহ একাধিক জেলা। ভাঙচুর চলল আওয়ামী লিগের একাধিক নেতার বাড়িতে। এই অবস্থায় পাল্টা পথে শাসকদল আওয়ামী লিগের নেতা-কর্মীরা।

একাধিক জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে তাঁদেরও। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সবাইকে শান্ত থাকার বার্তা দিয়ে জানিয়েছেন, এরা ছাত্র নয়, জঙ্গি। দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা হচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Bangladesh Protest: ঘটনার পিছনে জামাত?

গত কয়েকদিন আগেই কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ (Bangladesh Protest) । প্রায় দেড়শো মানুষের মৃত্যু হয়েছিল। যদিও সুপ্রিম কোর্টের রায়ে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু নতুন করে উত্তপ্ত সে দেশ। গতবারের হিংসাত্মক ঘটনার পরেই জামাত এবং তাদের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে বাংলাদেশ সরকার।

অভিযোগ ওঠে, কোটা সংস্কারের আন্দোলনের দাবিতে হওয়া আন্দোলনের পিছনে ছিল জামাত। এরপরেই নিষিদ্ধ করা হয় তাদের। আর এরপরেই আরও একবার উত্তেজনা পদ্মাপাড়ে। ফলে জামাতের জড়িয়ে থাকার বিষয়টি উড়িয়ে দিতে পারছেন না কেউই।

Bangladesh Protest: নেপথ্যে পাকিস্তান!

প্রথম দিনেই রক্তাক্ত হল বাংলাদেশ (Bangladesh Protest)। আন্দোলনকারী এবং আওয়ামী লীগ ও বাহিনীর সংঘর্ষে মৃত্যু মিছিল। এই অবস্থায় পরিস্থিতি জটিল হচ্ছে। জামাত যোগের তথ্য সামনে আসছে। এই অবস্থায় পাকিস্তানের ভূমিকাও উড়িয়ে দেওয়া যায় না। একাংশের দাবি, বিভিন্ন ভাবে ফান্ডিং সহ একাধিক ক্ষেত্রে সাহায্যের পিছনে পাকিস্তানের বড় ভূমিকা রয়েছে। অন্যদিকে চিনের সম্পর্কের বিষয়টিও অস্বীকার করা যায় না। বাংলাদেশের উপর ভারতের বড় প্রভাব রয়েছে। যা চিনের কাছে বড় চ্যালেঞ্জ। এই অবস্থায় পাক কিংবা বাংলাদেশেরর পরিস্থিতি উত্তাল করার পিছনে? উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+