আনন্দ পরিণত হল বিষাদে! নাইটক্লাবে বর্ষবরণের মাঝে বিস্ফোরণ, মৃত ৪০, আহত বহু, দেখুন ভিডিও

নতুন বছরকে স্বাগত জানানোর উৎসবে যখন সবাই মেতেছিলেন, ঠিক তখনই সুইৎজারল্যান্ডে ভয়াবহ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এল। দেশটির জনপ্রিয় পর্যটন শহর ক্রান্স মন্টানার একটি পানশালায় ভয়ংকর বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের। গুরুতরভাবে জখম আরও ১০০জন।

সুইৎজারল্যান্ড পুলিশের দাবি যে, নতুন বছরের প্রথম দিন গভীর রাতে অর্থাৎ বুধবার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিট নাগাদ বিস্ফোরণটি ঘটে। ওই সময় পানশালার ভেতরে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমের মতে, ঘটনাটি 'লে কনস্টেলেশন' নামে একটি জনপ্রিয় পানশালায় ঘটেছে। বিস্ফোরণের কারণে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা গিয়েছে যে, পানশালার বেসমেন্টেই প্রথম বিস্ফোরণটি হয়। তারপরে সেখান থেকে আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, দমকল ঘটনাস্থলে পৌঁছে যায়। উদ্ধারকার্য শুরু হয়। ইতিমধ্যেই ওই অঞ্চলের ওপর দিয়ে ড্রোন এবং বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে যে, ঘটনার সময় পানশালায় যারা ছিলেন তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষই পর্যটক ছিলেন। কী কারণে এই বিস্ফোরণটি হলো, তা জানার জন্য শুরু হয়েছে তদন্ত।

ইতিমধ্যেই এই দুর্ঘটনার একাধিক ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই সব ভিডিওতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে, আগুনে জ্বলছে গোটা পানশালা, চারদিকে ছুটোছুটি এবং আতঙ্ক, শোনা যাচ্ছে মানুষের চিৎকার।

যে সমস্ত পরিবার এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবার পরিজনদের জন্য প্রশাসন একটি বিশেষ নম্বরও চালু করেছে। যাঁরা গুরুতরভাবে জখম হয়েছেন বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।

নতুন বছরের শুরুতেই এই ধরনের দুর্ঘটনা আবারও একবার প্রশ্ন তুলে দিল, আনন্দের জায়গাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আদৌ কতটা ঠিকঠাক আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+