সুপ্রিম কোর্টের ধাক্কা, জরুরি আইনে আরোপিত আমদানি শুল্ক স্থগিত রাখলেন ট্রাম্প
মার্কিন প্রশাসনের অর্থনৈতিক নীতিতে বড় মোড়। জাতীয় জরুরি অবস্থার আইনের আওতায় আরোপিত আমদানি শুল্ক মঙ্গলবার থেকে স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন সময় অনুযায়ী রাত ১২টা ১ মিনিট থেকেই এই শুল্ক আর কার্যকর থাকছে না বলে জানানো হয়েছে।
আমেরিকার শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর এক বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছে, জরুরি আইনের ভিত্তিতে যে অতিরিক্ত শুল্ক নেওয়া হচ্ছিল, তা অবিলম্বে স্থগিত করা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, এই সিদ্ধান্ত এসেছে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের জেরেই।

গত শুক্রবার বড়সড় আইনি ধাক্কা খায় ট্রাম্প প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায়ে জানায়, জাতীয় জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রণীত আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে বিভিন্ন দেশের উপর যে আমদানি শুল্ক চাপানো হয়েছিল, তা আইনসিদ্ধ নয়। কংগ্রেসের অনুমোদন ছাড়া একক সিদ্ধান্তে এমন শুল্ক আরোপ প্রেসিডেন্টের ক্ষমতার সীমা লঙ্ঘন বলেই মত শীর্ষ আদালতের।
রায়ের পর হোয়াইট হাউস জানায়, জরুরি আইনের আওতায় আরোপিত অতিরিক্ত শুল্ক আর কার্যকর থাকবে না ও দ্রুত তা আদায় বন্ধ করা হবে।
তবে একই সঙ্গে ট্রাম্প পৃথক নির্দেশে একাধিক দেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন, পরে যা ১৫ শতাংশে উন্নীত করার কথাও ঘোষণা করা হয়। এই শুল্ক আরোপ করা হয়েছে ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ১২২ নম্বর ধারার ভিত্তিতে। আইন অনুযায়ী, কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন ছাড়া এ ধরনের শুল্ক ১৫০ দিনের বেশি বলবৎ রাখা যায় না। ফলে বাণিজ্য নীতি নিয়ে প্রশাসন ও কংগ্রেসের টানাপোড়েন যে এখনও শেষ হয়নি, তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত











Click it and Unblock the Notifications