Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sunita Williams: গণেশ মূর্তি নিয়েই মহাকাশে ৯মাস কাটান সুনীতা! সঙ্গে জানেন আরও কী ছিল? জানালেন বোন

Sunita Williams: ২৯৬ দিন পর পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। কোনও পূর্ব পরিকল্পনা ছাড়াই দীর্ঘ ৯ মাস তাঁদের কাটাতে হয়েছে মহাকাশে। এই কয়েক মাসে কীভাবে তাঁদের শরীর ভেঙেছে, কীভাবে তাঁরা থেকেছেন, সেই তথ্য সামনে এসেছে। তাঁদের ঘিরে উদ্বেগ বেড়েছে পৃথিবীতে। এই কয়েকটা দিন ভারতীয় বংশোদ্ভূত সুনীতার সঙ্গে ছিল গণেশ মূর্তি।

সুনীতার এক আত্মীয়া ফাল্গুনি পাণ্ডে জানিয়েছেন, ভারতের ভারতীয় সংস্কৃতির সঙ্গে কতটা নিবিড় যোগ রয়েছে সুনীতার (Sunita Williams)। ফাল্গুনি জানিয়েছেন, মহাকাশে স্পেস স্টেশনে সুনীতার সঙ্গে ছিল একটি গণেশ মূর্তি। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ফাল্গুনী তাঁর আবেগ ধরে রাখতে পারেননি। তিনি জানিয়েছেন, সুনীতা ফেরার পর পরিবারের তরফে তাঁর জন্য এক বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছে।

Sunita Williams

সুনীতার বোন জানিয়েছেন, সুনীতা একটি ছবিতে দেখিয়েছিলেন যে তিনি স্পেস স্টেশনে একটি গণেশ মূর্তি রেখেছিলেন। সুনীতা ভারতীয় খাবার কতটা পছন্দ করেন, সে কথাও জানিয়েছেন ফাল্গুনী। সুনীতা ফিরলেই সবাই ভারতে একবার যাবেন বলে জানিয়েছেন তিনি।

বলে রাখা প্রয়োজন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে বুধবার ভোরে। ভারতীয় সময় সাড়ে তিনটের কিছু পড়ে অবশেষে পৃথিবীতে ফিরেছেন সুনীতা। ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের বিশেষ যান পৃথিবীর মাটি ছোয় সফল ভাবে। মহাকাশচারী হিসেবে কার্যত এক ইতিহাস গড়েছেন 'ভারতের মেয়ে' সুনীতা। গত ৯ মাসে তাঁর একাধিক ছবি সামনে এসেছে। দেখা গিয়েছে, কীভাবে শরীর ভেঙেছে তাঁদের। ফিরলেও কত দ্রুত তাঁরা সুস্থ হতে পারবেন, তা নিয়ে এখনও রয়েছে উদ্বেগ।

উল্লেখ্য, সুনীতার বাবা গুজরাটের বাসিন্দা। তবে সুনীতা ছোট থেকেই মার্কিন মুলুকে থেকেছেন। সেখানেই পড়াশোনা করেছেন তিনি। নৌসেনায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পরবর্তীতে মহিলা মহাকাশচারী হিসেবে একাধিক রেকর্ড গড়েছেন তিনি। ফেরার পর সুনীতাকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, সুনীতা দূরে থাকলেও ভারত সুনীতার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

উল্লেখ্য, এদিন সারারাত জেগে ছিল গুজরাতের ঝুলাসান। যা সুনীতার পৈতৃক গ্রাম। সেখানে সারারাত ধরে হয় বিশেষ পুজো এবং যজ্ঞ। শুধু তাই নয়, সুনীতার বিশেষ যানের সফল অবতরণের পরেই আনন্দে মেতে ওঠেন সেখানকার বাসিন্দারা। বাজি ফাটিয়ে উচ্ছ্বাস দেখা যায়। শুধু তাই নয়, আজ বুধবার সারাদিন দিওয়ালী পালন করা হবে বলেও জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+