Sunita Williams Latest News: 'ঘরের মেয়ে' সুনীতা কেমন আছেন? প্রথম ছবি সামনে আসতেই...
Sunita Williams Latest News: গিয়েছিলেন মাত্র ৮ দিনের জন্য! ফিরতে হল দীর্ঘ ৯ মাস পর। বুধবার ভারতীয় সময় সাড়ে তিনটের কিছু পর 'ভারতের মেয়ে' সুনীতা উইলিয়ামসকে নিয়ে স্প্ল্যাশডাউন করল স্পেসএক্সের বিশেষ যান SpaceX Crew-9। ফ্লোরিডার সমুদ্রে সেটিকে নিরাপদে স্প্ল্যাশডাউন করানো হয়। এরপরেই বিশ্বের সবথেকে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসার মেডিক্যাল টিমের সদস্যরা ছুটে যান এবং নিরাপদে যানটিকে নিজেদের হেফাজতে নেন।
তবে সময় যত গড়াতে থাকে ততই উতকন্ঠা বাড়তে শুরু করে! সুস্থ আছেন তো ভারতের মেয়ে সুনীতা (Sunita Williams Latest News) ? তাঁকে এক ঝলক দেখতে ভারত সহ গোটা বিশ্বের মানুষের নজর ছিল সুনীতার ঘরে ফেরার দিকে। যদিও স্প্যাশডাউনের পর গোটা প্রক্রিয়া করতে বেশ কিছুটা সময় লাগে। প্রায় ঘণ্টাখানেক পর ক্যাপসুলের দরজা খুলে যায়।

সুস্থ ভাবে বসে থাকতে দেখা যায় সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর, নিক হগ এবং আলেকজ়ান্ডার গর্বুনভদের। জানা যায়, পৃথিবীর মাটি ছোঁড়ার পরেই মহাকাশ থেকে ফেরা চার মহাকাশচারীর শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকরা। বিশেষ টিম সুনীতা এবং তাঁর দীর্ঘ ৯ মাসের সঙ্গী সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোরের শারীরিক পরীক্ষা করেন।
এরপরেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। ক্যাপসুল থেকে বের করা হল একের পর এক মহাকাশচারীদের। একেবারে হাসিমুখে হাত নাড়তে নাড়তে বেরিয়ে এলেন সুনীতা উইলিয়ামসও। যে ছবি দেখার জন্য গোটা ভারত রাত জেগে ছিল। অবশেষে 'ঘরের মেয়ে'র হাসি মুখ দেখে ফিরল স্বস্তি।
#WATCH | Being stranded at the International Space Station for 9 months, Sunita Williams is back on Earth with a smile
— ANI (@ANI) March 18, 2025
Today, NASA's SpaceX Crew-9 - astronauts Nick Hague, Butch Wilmore, Sunita Williams, and Roscosmos cosmonaut Aleksandr Gorbunov returned to Earth after the… pic.twitter.com/mdZIQTG4SN
যা খবর, সুনীতার স্বাভাবিক জীবনে ফিরতে এখনও কিছুটা সময় লাগবে, এমনটাই নাসার একটি সূত্রে জানা যাচ্ছে। এদিন সরাসরি রিহ্যাবে নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় বংশদ্ভুত এই মহাকাশচারী এবং তাঁর বুচ উইলমোরকে। যা খবর, সেখানে একটি ৪৫ দিনের 'রিহ্যাব প্রোগ্রাম' আছে। যেখানে বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা করা হবে দুজনের। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, সুনীতাদের একাধিক শারীরিক সমস্যা হতে পারে।
বিশেষ করে হাড় ও পেশির ক্ষয় দেখা দিতে পারে।এছাড়াও মহাকাশে মাধ্যাকর্ষণের অভাবে হৃদযন্ত্র কম পরিশ্রম করে, ফলে ফিরে আসার পর স্বাভাবিক রক্তসঞ্চালনে সমস্যা হতে পারে। এছাড়া, মাথায় তরল জমার কারণে মুখ ফোলা ও দৃষ্টিশক্তি কমে যাওয়ার ঝুঁকি অনেক বেশি রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
#WATCH | NASA's SpaceX Crew-9 - astronauts Nick Hague, Butch Wilmore, Sunita Williams, and Roscosmos cosmonaut Aleksandr Gorbunov wave, smile as they are back on Earth after the successful Splashdown of the SpaceX Dragon spacecraft carrying Crew-9 at Tallahassee, Florida.
— ANI (@ANI) March 18, 2025
Butch… pic.twitter.com/afkFCCRn7U
এখানেই শেষ নয়, চিকিৎসকরা বলছেন, দীর্ঘ সময় পৃথিবীর চৌম্বকক্ষেত্রের বাইরে থাকার ফলে মহাকাশচারীরা মহাজাগতিক রশ্মি ও সৌর বিকিরণের শিকার হন, যা ক্যান্সার ও স্নায়বিক সমস্যার ঝুঁকি এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে তোলে।
শুধু শারীরিক সমস্যাই নয়, একাধিক মানসিক সমস্যার মধ্যে দিয়েও যেতে হবে সুনীতাদের, মত বিশেষজঙ্গদের। আর তা কাটিয়ে দ্রুত যাতে 'ভারতের মেয়ে' সাধারণ জীবনে ফেরে সেটাই এখন একমাত্র কামনা।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications