H1B ভিসা বাতিলের কী প্রভাব পড়বে ভারতীয়দের উপর! কী বললেন ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ পিচাই
এইচ ১ বি ভিসা নিয়ে ট্রাম্প প্রশাসনের মনোভাবে অসন্তুষ্ট অ্যালফাবেট-এর সিইও তথা গুগল কর্তা সুন্দর পিচাই। প্রসঙ্গত, সোমবার রাতে এইচ ১ বি ভিসা তথা আমেরিকার অভিবাসন নীতি নিয়ে বড় ঘোষণা করে ট্রাম্প জানিয়ে দেন, আপাতত এইচ ১ বি ভিসা রদ করা হচ্ছে।

আমেরিকায় চাকরির জন্য হাহাকার
গোটা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে চাকরির জন্য হাহাকার শুরু হয়েছে। করোনার জেরে লকডাউন মার্কিন অর্থনীতিকে ধসিয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে অভিভাসন আঁটোসাটো করে মার্কিনীদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে ভোট বৈতরণী পার করতে চাইছে ট্রাম্প সরকার।

এইচ ১ বি ভিসা বাতিলের সিদ্ধান্ত
এই পরিস্থিতিতে ২০২০ পর্যন্ত মার্কিন এইচ ১ বি ভিসা ব্যবস্থায় বড়সড় সংস্কারের ডাক দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত ২০২০ পর্যন্ত এইচ ১ বি ভিসা সাসপেনশনের দিকে ঝুঁকে গিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে , কিছু ক্ষেত্রে মেধার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে পারে মার্কিন প্রশাসন। এমনই বার্তা দিয়েছেন ট্রাম্প।

সুন্দর পিচাইয়ের বক্তব্য
এই বিষয়ে সুন্দর পিচাই টুইট করে লেখেন, 'মার্কিন অভিবাসন নীতি এই দেশের উন্নতির জন্য খুবই সহায়ক হয়েছে এত বছর ধরে। এমনকি গুগল আজকে যেই অবস্থানে দাঁড়িয়ে, তাও এই অভিবাসন নীতির দৌলতেই। আজকে প্রেসিডেন্টের ঘোষিত এই সিদ্ধান্তে আমি হতাস। তবে আমরা সব ইমিগ্র্যান্টের সঙ্গে রয়েছি।'

আমেরিকায় করোনা থাবা
মৃত্যু মিছিল কোনো ভাবেই থামছে না আমেরিকায়। ভয়ঙ্কর করোনা ভাইরাসে প্রবল ভাবে বিধ্বস্ত মার্কিন মুলুক। এই পরিস্থিতিতে আমেরিকাতে গত এক সপ্তাহে চাকরি হারিয়েছেন ৬৬ লক্ষ মানুষ। করোনা সংক্রমণ সেদেশে দেখা দেওয়ার পর থেকে সেই সংখ্যাটা ১ কোটি ৬০ লক্ষ। এরা সবাই আমেরিকায় বেকারত্ব ভাতার জন্য আবেদন জানিয়েছে। ১৯৪৮ সালের পর এত বাজে অবস্থা কখনও হয়নি আমেরিকাতে।

করোনা আবহে ভারতীয়দের মাথায় হাত
এদিকে এই পরিস্থিতিতে চাকরি হারিয়েছেন সেদেশে থাকা বহু ভারতীয়। এর জেরে সেই এইচ১বি ভিসাধারী ভারতীয়দের এখন মাথায় হাত। এই ভারতীয়দের অনেকেরই সন্তান আমেরিকার নাগরিক। যেখানে সবাই চাকরি হারাচ্ছে সেখানে কী ভাবে এই সময় নতুন চাকরি পাবেন সেই ভারতীয়রা?












Click it and Unblock the Notifications