কাবুলে ক্রিকেট স্টেডিয়ামের বাইরে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে নিহত ২
কাবুলে ক্রিকেট স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
আফগানিস্তানের রাজধানী কাবুলে ক্রিকেট স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনার সময়ে মাঠে ম্যাচ চলছিল বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। স্টেডিয়ামের কাছেই একটি চেক পোস্টের সামনে বিস্ফোরণ ঘটে।

এই ঘটনার পর আফগান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে যে সব খেলোয়াড় সুরক্ষিত রয়েছেন। সেইসময়ে স্টেডিয়ামের ভিতরে একটি টি২০ ম্যাচ চলছিল। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনায় মোট সাতজন আহতও হয়েছেন।
কাবুলের স্থানীয় সময় বিকেল ৩টে ৪৫ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়। এই ঘটনায় এর নিরাপত্তা রক্ষী ও একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়ে কাবুল তালিবান ও আইএসআইএস জঙ্গিদের হামলায় রক্তাক্ত হয়েছে।
পাকিস্তানের রিফিউজি শিবির থেকে শুরু হয়ে ক্রিকেট এই মুহূর্তে আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় খেলা। এবং সেদেশের ক্রিকেটাররা দেশে বীরের মর্যাদা পান তাই নয়, বিদেশের মাঠেও তাদের পারফরম্যান্স প্রশংসা করার মতোই।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications