Strong Earthquake: হঠাৎ ঝাঁকুনি, আতঙ্কে একেবারে হুড়োহুড়ি! ভয়াবহ কম্পন অনুভূত ইন্দোনেশিয়ায়
Strong Earthquake: আরও একবার ভয়াবহ কম্পন অনুভূত হল ইন্দোনেশিয়ার (Indonesia) একাংশে। রিখটার স্কেলে যার মাত্রা ৬.০ ছিল বলে জানা গিয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে সেই কম্পন অনুভূত হয়েছে। এমনটাই ইন্ডিয়া নিউজে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এমনকি ক্ষয়ক্ষতির বিষয়েও এখনও কিছু স্পষ্ট নয়। তবে প্রকাশিত খবর অনুযায়ী, কম্পনের (Strong Earthquake) উৎসস্থলের গভীরতা বেশি ছিল না। আর তা না থাকায় ক্ষতির পরিমাণ খুব বেশি হয়নি বলে সে দেশের প্রশাসনের মন্তব্যকে কোট করে জানাচ্ছে সংবাদমাধ্যম।

অন্যদিকে মুহূর্তের (Strong Earthquake) বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে মানুষকে আতঙ্কিত হতে দেখা যাচ্ছে। ঘটনার পরেই স্থানীয় বিপর্যয় দফতর এবং অন্যান্য প্রশাসনের আধিকারিকদের সতর্ক করা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, কার্যত গত ৪৮ ঘন্টা আগেই ভূমিকম্পে (Strong Earthquake) কেঁপে ওঠে ইন্দোনেশিয়া (Indonesia) । সে দেশের পশ্চিম সুমাত্রা প্রদেশে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ৩ মাত্রা ছিল বলে জানা যায়। ঘটনার পরেই সুনামি সতর্কতা জারি করা হয়।
যদিও বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে এই ঘটনার পর বেশ কয়েকবার ভূ-কম্পন অনুভূত হয় সে দেশের একাধিক অঞ্চলে। তেমনই এদিন আফটার শক বলে মনে করা হচ্ছে। দেশের মানুষকে আতঙ্কিত না হওয়ার কথা জানিয়েছেন সে দেশের প্রশাসন। পুরো পরিস্থিতির উপর রাখছে সে দেশের সরকার।












Click it and Unblock the Notifications