চিনের ইউনান প্রদেশে ভয়াবহ ভূমিকম্প, হতাহত বেশ কয়েকজন
দক্ষিণ-পশ্চিম চিনের ইউনান প্রদেশ এদিন শুক্রবার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রাত ৯টা ৪৮ মিনিটে এই কম্পন অনুভূত হয় মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ইউনানের ডালি নামে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে। এই কম্পনে ফলে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

পাহাড়ে ঘেরা ইউনান প্রদেশে এই ভূমিকম্পের ফলে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৭ জন আহত হয়েছেন। এছাড়াও কুড়ি হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ইউনান প্রদেশের ডালি নামে এই জায়গাটিতে লক্ষাধিক মানুষের বাস। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের সময় বাড়ির ভিতরের লাইট, পাখা, আসবাবপত্র এবং অন্যান্য জিনিস ভীষণরকম ভাবে দুলছিল। বাড়িও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং স্থানীয় প্রশাসন বাড়ির ভিতরে ঢুকে মানা করে দিয়েছে।
এই ইউনান প্রদেশটি ভূমিকম্প প্রবণ। ভারতীয় এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের ধাক্কায় এই এলাকায় মাঝে মাঝে কম্পন অনুভূত হয়। ২০১৪ সালের অক্টোবরে এক ভূমিকম্পে এক লক্ষের বেশি মানুষ এলাকাছাড়া হয়েছিলেন।
২০০৮ সালে চিনের দক্ষিণ-পশ্চিমের সিচুয়ান প্রদেশে ৭.৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। যে ভূমিকম্পে ৮৭ হাজারের বেশি মানুষ মৃত বা নিখোঁজ হয়েছেন।












Click it and Unblock the Notifications