Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নতুন সরকারের ছোঁয়ায় সেনাশীর্ষে রদবদল ঝড়, দিল্লি থেকে ঢাকায় ফিরলেন পদোন্নতিপ্রাপ্ত সেনাকর্তা

বাংলাদেশে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পরই সশস্ত্র বাহিনীতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক রদবদলের ঘোষণা এল। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর থেকে একাধিক উচ্চপদে বদলি ও পদোন্নতির নির্দেশিকা জারি করা হয়েছে। এই রদবদলকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে কূটনৈতিক মহলেও।

সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে নতুন চিফ অফ জেনারেল স্টাফ পদে লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানের নিয়োগ। এতদিন তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের দায়িত্বে ছিলেন। সেনা প্রশাসনের কৌশলগত ও প্রশিক্ষণ সংক্রান্ত অভিজ্ঞতাকে সামনে রেখেই তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে বিদেশ মন্ত্রকে বদলি করা হয়েছে। সূত্রের খবর, তাঁকে কোনও দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি চলছে। সামরিক দপ্তর থেকে কূটনৈতিক দায়িত্বে এই রদবদল বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সেনার প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি এর আগে পদাতিক বাহিনীর ২৪তম ডিভিশনে কর্মরত ছিলেন। পাশাপাশি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ তম পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে পাঠানো হয়েছে। অন্যদিকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফিরদৌস হাসানকে ২৪ তম পদাতিক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

কূটনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রে রয়েছেন দিল্লিতে নিযুক্ত এক সেনাকর্তা। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে পদাতিক বাহিনীর ৫৫ তম ডিভিশনের।

এই রদবদলের নির্দিষ্ট কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। প্রতিরক্ষা মন্ত্রকের একাংশ অবশ্য একে নিয়মিত প্রশাসনিক বদলি হিসেবেই ব্যাখ্যা করছে। তবে নতুন সরকার গঠনের পরপরই সেনাবাহিনীর শীর্ষস্তরে এমন পরিবর্তন নিঃসন্দেহে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করছে বলে মত অনেকের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+