Lone Wolf Attacker: অনলাইনেই উৎপন্ন হচ্ছে জঙ্গি! মগজধোলাই ISIS-র, আমেরিকায় হামলা চিন্তা বাড়াল গোয়েন্দাদের
Lone Wolf Attacker: বর্ষবরণের রাতে আমেরিকার নিউ ওরল্যান্সে (New Orleans) জঙ্গি হামলায় মৃত আততায়ী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন মার্কিন গোয়েন্দারা। ভিড়ে ঠাসা রাস্তায় ট্রাক চালিয়ে শামসুদ্দিন বাহার জব্বর নামে ওই আততায়ী একাই ১৫ জনের প্রাণ কেড়েছিল। তবে ওই আততায়ী কোনও সক্রিয় জঙ্গিগোষ্ঠীর সদস্য নয়। বরং অনলাইনে তার মগজধোলাই করেছিল সন্ত্রাসবাদী সংগঠন আইএসআই।
জব্বরের মতো একাকী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে চিন্তিত জঙ্গিদমন গোয়েন্দা এজেন্সিগুলি। জানা গিয়েছে, হামলার আগে পাঁচটি নাশকতামূলক ভিডিয়ো ফেসবুকে পোস্ট করেছিল জব্বর। প্রথম ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, প্রথমে পরিবার ও বন্ধুদের খুন করতে চেয়েছিল সে। কিন্তু খবরের শিরোনামে থাকতেই বর্ষবরণের রাতে ট্রাক ভাড়া করে নিউ ওরল্যান্সের বার্বোন স্ট্রিটে হামলা চালায় সে।

শেষবার ২০১৬ সালে মার্কিন মুলুকে অরল্যান্ডো নাইটক্লাবে গুলিবর্ষণ করেছিল আইএসআই (ISIS) জঙ্গিগোষ্ঠী। তাতে মারা গিয়েছিলেন ৪৯ জন। তার ৯ বছর পর এটাই সবচেয়ে প্রাণঘাতী জঙ্গি হামলা (Terror Attack)। যদিও হামলার দায় স্বীকার করেনি ইসলামিক স্টেট।
গোয়েন্দাদের দাবি, অনলাইনে দীর্ঘক্ষণ মগজধোলাই করে একাকী বিচ্ছিন্নতাবাদীদের রাগের বহিঃপ্রকাশ করাতে ইন্ধন জোগাচ্ছে আইএসআই। আর তাই জঙ্গি চিহ্নিত করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে গোয়েন্দাদের।
জঙ্গিগোষ্ঠীদের শনাক্ত করতে সাধারণত অনুপ্রবেশ নেটওয়ার্ক বা বিভিন্ন টেলিফোন কল, মেসেজ, সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে থাকেন গোয়েন্দারা। কিন্তু সেই চিরাচরিত পদ্ধতিতেই এবার বেগ পেতে হচ্ছে। তার কারণ মগজধোলাই থেকে জঙ্গি উৎপন্ন হচ্ছে বাড়িতে বসেই। গোটাটাই হয়ে যাচ্ছে অনলাইনে। মৌলবাদীদের ছড়ানো কন্টেন্ট দেখে নাশকতার সঙ্গে জড়িত হয়ে পড়ছে একাকী যুবসমাজ।
প্রাণ কাড়তে গাড়ি দুর্ঘটনা, ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্রকে হাতিয়ার করে থাকে এই সমস্ত বিচ্ছিন্নতাবাদীরা। গত ডিসেম্বরের ৬ তারিখেই আমেরিকার ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের তরফে বুলেটিন জারি করে ছুটির দিনে বিভিন্ন দফতরকে সতর্ক থাকতে বলা হয়। যদিও বজ্র আঁটুনি সত্ত্বেও এড়ানো গেল না জঙ্গি হামলা। তার অন্যতম কারণ এই অনলাইন মগজধোলাইয়ের জেরে জঙ্গিদের উৎপত্তি। যা শুরুর দিকে ধারনার বাইরে ছিল তদন্তকারীদের।
২০১৯ সালে ভূখণ্ডে সরাসরি হামলায় ব্যর্থ হয়ে ডিজিটাল ব্যবস্থাকে হাতিয়ার করে তোলে আইএসআই। সোশ্যাল মিডিয়া, এনক্রিপটেড মেসেজিং অ্যাপস ও ডার্ক ওয়েব প্ল্যাটফর্ম ব্যবহার করে মগজধোলাই করে জঙ্গিরা। নিজেদের ভাবধারা চাপিয়ে দিয়ে নাশকতার স্পৃহা জাগিয়ে তোলে তারা। যার জেরেই প্রতিশোধ নিতে জঙ্গি হামলায় লিপ্ত হন ব্যক্তিরা। নিউ ওরল্যান্সেও তেমনটাই ঘটেছে। তদন্তে নেমে অপরাধের শিকড়ে পোঁছতে চাইছেন গোয়েন্দারা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications