Heatwave In Europe: ইউরোপে মারাত্মক তাপপ্রবাহ, বাড়ছে মৃত্যু! ভয়ঙ্কর অবস্থা স্পেন-ইতালি-ফ্রান্সে
স্পেনে দাবানল ও ইউরোপের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের কারণে আরও ছয়জন মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপ মহাদেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ফলে বিপর্যস্ত গোটা মহাদেশের বিস্তৃত এলাকার জনজীবন।
স্পেনের কাতালোনিয়া অঞ্চলের কসকোর কাছে আগুনের শিখায় আটকে পড়ে দুজন কৃষক মারা গিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একজন খামারের কর্মী তার মালিকের কাছে সাহায্যের জন্য আবেদন করেছিলেন, কিন্তু আগুনের ব্যাপক বিস্তারের কারণে তারা পালাতে পারেননি।

ইতালির সার্ডিনিয়া দ্বীপে সৈকতে অসুস্থ হয়ে দুজন মারা গিয়েছেন। জেনোয়াতে একজন আশি বছর বয়সী ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার পরে মারা যান।
ফ্রান্সের ভার্সাই প্রাসাদে বেড়াতে গিয়ে এক ১০ বছর বয়সী আমেরিকান বালিকা অজ্ঞান হয়ে মারা গিয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে রয়্যাল এস্টেটের উঠানে তার বাবা-মায়ের সামনে বালিকাটি অজ্ঞান হয়ে যায়। প্রাসাদটির নিরাপত্তা দল এবং জরুরি বিভাগের কর্মীরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি এবং এক ঘণ্টা পর তাকে মৃত ঘোষণা করা হয়।
ফ্রান্সের পরিবেশগত রূপান্তর মন্ত্রী অ্যাগনেস পানিয়ার-রুনাচার জানিয়েছেন, ফ্রান্সে তাপ-সম্পর্কিত কারণে দুজনের মৃত্যু হয়েছে এবং ৩০০ জনের বেশি মানুষকে জরুরি চিকিৎসা দিতে হয়েছে। জাতিসংঘের জলবায়ু সংস্থা বলছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে চরম তাপমাত্রা দেখা যাচ্ছে। এই অবস্থা ক্রমশ বাড়ছে।
স্প্যানিশ আবহাওয়া সংস্থা জানিয়েছে, গত জুন মাসে স্পেনে গড় তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা জুলাই ও অগাস্ট মাসের স্বাভাবিক গড় তাপমাত্রাকেও ছাড়িয়ে গিয়েছে। এখন তাপমাত্রা চল্লিশ ছাড়িয়েছে। ওদিকে স্পেনের কাতালোনিয়ার দাবানলের আগুন প্রায় ৬,৫০০ হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছে।
ফ্রান্সে ১৯০০ সালের পর থেকে গত জুন মাস ছিল দ্বিতীয় উষ্ণতম মাস। ২০২৩ সালের জুন মাস ছিল সবচেয়ে উষ্ণতম। বেশ কয়েক জায়গায় সম্প্রতি তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। অনেকে অসুস্থ হয়ে মারা গিয়েছেন।
এদিকে গ্রিসের দুটি অঞ্চলে দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু সংস্থা জানিয়েছে যে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে চরম তাপের সময় আরও বেশি এবং তীব্র হচ্ছে। শুধু ইউরোপ নয়, গোটা পৃথিবীর সব দেশের গড় তাপমাত্রা আগের চেয়ে অনেকগুণ বেড়েছে। এবং এই অবস্থার আদৌও আর কোনও উন্নতি হবে কিনা তা সন্দেহ।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications