বাংলাদেশের দিকে দিকে আওয়ামী লিগের ফেরার বার্তা! ভারতে বসেই পদ্মাপাড়ে খেলা ঘোরাচ্ছেন হাসিনা! ভয় পাচ্ছেন ইউনূস?
Bangladesh: "আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে"! এবার বাংলাদেশের একটি সরকারি প্রাইমারি স্কুলের সাইনবোর্ডে ভেসে উঠল এই তথ্য। গত কয়েকদিন আগেই সে দেশের এক মসজিদের সাইনবোর্ডে ভেসে ওঠে, জয় বাংলা, আওয়ামী লীগ আবার ফিরবে। যা নিয়ে তীব্র চঞ্চল্য তৈরি হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের একই ছবি।
এবার সরকারি প্রাইমারি স্কুলের সাইনবোর্ডে ভেসে উঠল আওয়ামী লীগ ফেরার তথ্য। জানা যাচ্ছে, বাংলাদেশের (Bangladesh) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই স্কুলের বাইরে বড় ডিজিটাল সাইনবোর্ড লাগানো আছে।

আর সেখানেই সন্ধ্যায় হঠাত করে স্থানীয় (Bangladesh) লোকজন দেখতে পান যে, "আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে" লেখা ভেসে উঠেছে। শুধু একবার নয়, একাধিকবার এই লেখা ভেসে উঠছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ঘটনার বিস্তারিত স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়। ওই স্কুলের প্রধান শিক্ষক স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিদ্যালয়ের ডিজিটাল বোর্ডে "আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে" লেখাটি হঠাৎ মাগরিবের নামাজের আগে ভেসে ওঠে। ঘটনার দীর্ঘক্ষণ পর সার্ভারটি বিন্ধ করে দেওয়া হয়। কীভাবে ওই ডিজিটান সাইনবোর্ডে ভেসে ওঠল তা স্পষ্ট নয় বলেই জানিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে 'আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে' লেখা ভেসে ওঠে। বিষয়টি নিয়ে মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আমরা সবাইকে শান্ত রেখেছি। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।" জানা যাচ্ছে, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বাংলাদেশ পুলিশ প্রশাসনক। কীভাবে ওই ডিজিটাল সাইনবোর্ডে ওই লেখে ভেসে উঠল তা জানার চেষ্টা হচ্ছে।
তবে এই ঘটনা নতুন নয়, গত কয়েকদিনে বাংলাদেশের একাধিক এমন ডিজটাল স্ক্রিনে বাংলাদেশের মসনদে আওয়ামী লিগের ফেরার বার্তা ফুটে উঠেছে। সেই তালিকায় যেমন মসজিদ আছে, তেমনই আছে বাস স্ট্যান্ডও। এমনকি গত কয়েকদিন আগে ওপারের মেট্রো পিলারে হাসিনার ছবিও আঁকা হয়েছে। অনেকেই বলছেন, বর্তমানে বাংলাদেশের অবস্থা যা তাতে অইনূসের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। অনেকেই আবার হাসিনাকেই চাইছেন। দেশের বিভিন্ন প্রান্তে ডিজিটাল স্ক্রিনে কি সেই বার্তাই ফুটে উঠেছে? যা নিয়ে জোর জল্পনা ওপারে শুরু হয়েছে (Bangladesh)।












Click it and Unblock the Notifications