Chat Leak: গোপন সামরিক তথ্য ফাঁস! চাপে ডোনাল্ড ট্রাম্প, চাকরি যাচ্ছে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
Signal chat leak controversy: বিতর্ক পিছু ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের! আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থায় বড় ধরনের বদল আসতে চলেছে। চাকরি যাচ্ছে মার্কিন নিরাপত্তা (US National Security Advisor) উপদেষ্টা মাইক ওয়াল্টজের (Mike Waltz) এর। তিনি ছাড়াও আরও এক শীর্ষ আধিকারিকেও চাকরি যাচ্ছে বলে জানা যাচ্ছে।
এক আন্তজাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওয়াল্টজ এবং তাঁর ডেপুটি অ্যালেক্স ওয়াংকে বরখাস্ত করা হয়েছে ইতিমধ্যে। আর এই ঘটনা সামনে আসতেই তোলপাড় মার্কিনমুলুক। যা খবর, এই বিষয়ে (Signal chat leak controversy) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বিবৃতি দিতে পারেন।

Signal chat leak controversy: গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করার অভিযোগ
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইয়েমেনে জঙ্গিদের বিরুদ্ধে হামলা নিয়ে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং সিআইএ কর্তা জন র্যাডক্লিফ সহ জাতীয় নিরাপত্তা আধিকারিকদর সঙ্গে ওয়াল্টজের কথোপকথন ফাঁস হয়ে যায়।এই সংক্রান্ত আলোচনা এক মার্কিন ম্যাগাজিনে প্রকাশিতও হয়। গত মার্চ মাসে এই সংক্রান্ত গোপন আলোচনা প্রকাশ্যে চলে আসে। যা নিয়ে প্রশ্নের মুখে পড়ে যায় ট্রাম্প প্রশাসন। যদিও এই ঘটনায় ডেমোক্র্যাটদের একহাত নেন মাইক ওয়াল্টজ (Mike Waltz)।
যদিও পরে জানা যায় গোপন ওই আলোচনায় এক মার্কিন সংবাদমাধ্যমের সম্পাদককে আমন্ত্রণ জানিয়ে বসেন ওয়াল্টজ। আর তা সামনে আসতেই তিনি দাবি করেন এই ঘটনা (Signal chat leak controversy) ভুল করে ঘটিয়ে ফেলেছিলেন। এমনকী এই ঘটনায় দায় নেন।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাইক ওয়াল্টজ (Mike Waltz) জানান, এই ঘটনা ভুল করে তিনি করে ফেলেছিলেন। ফলে এই দায় তাঁর। এমনকী সাক্ষাৎকারে ট্রাম্প ঘনিষ্ট এই আধিকারিক আরও জানান, আলোচনার জন্য একটি গ্রুপ তৈরি করা হয়। আর সেখানে আমি মূল দায়িত্বে ছিলাম। কিন্তু সেই দায়িত্ব যে সামাল দিতে পারেননি তা জানান ওয়াল্টজ।
যদিও মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন সময় তাঁর পাশে দাঁড়িয়েছেন। এই ঘটনা থেকে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা অনেক কিছু শিক্ষা নিয়েছেন বলেও দাবি করেন। কিন্তু বিতর্ক এবইং চাপের মধ্যে মার্কিন নিরাপত্তা (US National Security Advisor) উপদেষ্টা হিসাবে মাইককে বরখাস্ত করা হচ্ছে বলেই জানা যাচ্ছে। শুধু তিনিই নয়, আরও দুই আধিকারিককেও সরানো হচ্ছে বলে খবর। এই বিষয়ে ট্রাম্প কি বলেন সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications